ঢাকা ০৬:০১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

এইচএসসির খাতা পুনর্নিরীক্ষণের ফল ১৬ নভেম্বর

  • আপডেট সময়: ০৯:২০:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ নভেম্বর ২০২৫
  • ১০১ জন দেখেছে
Spread the love

লোকসমাচার ডেস্ক:২০২৫ সালের উচ্চ মাধ্যমিক (এইচএসসি) ও সমমান পরীক্ষার খাতা পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ করা হবে রোববার (১৬ নভেম্বর) সকাল ১০টায়।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) দুপুরে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহ্বায়ক ও ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস. এম. কামাল উদ্দিন হায়দার।

তিনি বলেন, ‘শিক্ষার্থীরা যেন দ্রুত তাদের সংশোধিত ফলাফল জানতে পারে, সে জন্য পুনর্নিরীক্ষণের সব প্রক্রিয়া প্রায় সম্পন্ন হয়েছে। আগামী ১৬ নভেম্বর সকাল ১০টায় ফল প্রকাশ করা হবে।’

তিনি আরও জানান, শিক্ষার্থীদের প্রতিটি আবেদন সর্বোচ্চ গুরুত্ব দিয়ে যাচাই করা হয়েছে। খাতা পুনঃমূল্যায়নের পর ফলাফল বোর্ডগুলোর ওয়েবসাইটে প্রকাশ করা হবে, যেখান থেকে শিক্ষার্থীরা অনলাইনে নিজেদের ফলাফল দেখতে পারবেন।

এর আগে, শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে এবার খাতা পুনর্নিরীক্ষণের জন্য রেকর্ড ২ লাখ ২৬ হাজার শিক্ষার্থী আবেদন করেছেন। তারা মিলে ৪ লাখ ২৮ হাজার খাতা পুনর্নিরীক্ষণের আবেদন জমা দিয়েছেন। এর মধ্যে সবচেয়ে বেশি আবেদন পড়েছে ঢাকা শিক্ষা বোর্ডে, আর সবচেয়ে কম বরিশাল বোর্ডে।

ঢাকা বোর্ডে সর্বাধিক ৬৬,১৫০ জন শিক্ষার্থী আবেদন করেছেন, যা থেকে এসেছে ১,৩৬,৫০৬টি খাতা পুনর্নিরীক্ষণের আবেদন। এরপর রয়েছে কুমিল্লা বোর্ডে ২২,৫০৩ জন (৪২,০৪৪ খাতা) এবং রাজশাহী বোর্ডে ২০,৯২৪ জন (৩৬,১০২ খাতা)।

চট্টগ্রাম বোর্ডে আবেদন করেছেন ২২,৫৯৫ জন (৪৬,১৪৮ খাতা), যশোর বোর্ডে ২০,৩৯৫ জন (৩৬,২০৫ খাতা) এবং দিনাজপুর বোর্ডে ১৭,৩১৮ জন (২৯,২৯৭ খাতা)।

ময়মনসিংহ বোর্ডে আবেদন এসেছে ১৫,৫৯৮ জনের (৩০,৭৩৬ খাতা), সিলেট বোর্ডে ১৩,০৪৪ জনের (২৩,০৮২ খাতা), কারিগরি বোর্ডে (বিটিইবি) ১২,০০৭ জনের (১৫,৩৭৮ খাতা) এবং মাদ্রাসা বোর্ডে ৭,৯১৬ জনের (১৪,৭৩৩ খাতা)।

সবচেয়ে কম আবেদন পড়েছে বরিশাল শিক্ষা বোর্ডে- ৮,০১১ জন শিক্ষার্থী মোট ১৭,৪৮৯টি খাতা পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করেছেন।

ট্যাগ

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইনফরমেশন সেভ করুন

জনপ্রিয়

যশোরে ডেঙ্গুর সংক্রমণ অব্যাহত, হাসপাতালে ভর্তি ২ হাজার ২৮ জন ২৪ ঘণ্টায় নতুন রোগী ২৫ জন, চলতি বছরে মৃত্যু ২

এইচএসসির খাতা পুনর্নিরীক্ষণের ফল ১৬ নভেম্বর

আপডেট সময়: ০৯:২০:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ নভেম্বর ২০২৫