ঢাকা ০৬:০০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

এইচএসসির খাতা চ্যালেঞ্জের ফল রোববার

  • আপডেট সময়: ০৭:০১:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫
  • ৮৫ জন দেখেছে
Spread the love

লোকসমাচার ডেস্ক:উচ্চমাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষার খাতা চ্যালেঞ্জের ফল আগামী রোববার সকাল ১০টায় প্রকাশ করা হবে। ওয়েবসাইটের মাধ্যমে ফল দেখতে পারবে শিক্ষার্থীরা। এছাড়াও মুঠোফোনেও এসএমএস পাঠানো হবে বলেও উল্লেখ করা হয়।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এইচএসসি পরীক্ষা ২০২৫-এর পুনর্নিরীক্ষণের ফল ১৬ নভেম্বর, রোববার সকাল ১০টায় ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে প্রকাশিত হবে। এ ছাড়া আবেদনকারীর দেওয়া মুঠোফোন নম্বরে এসএমএস পাঠানো হবে। ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইট থেকে ফল সংগ্রহ করার জন্য শিক্ষার্থীদের অনুরোধ জানানো হয়েছে।

চলতি বছরের ২৩ অক্টোবর এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল পুনর্নিরীক্ষণ বা খাতা চ্যালেঞ্জ প্রক্রিয়া শেষ হয়। পুনর্নিরীক্ষণের আবেদন শুধু অনলাইনে করা হয়েছে। এ বছর ২০২৫ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষা ফল গত ১৬ অক্টোবর প্রকাশ করা হয়েছে। এ বছর ১১টি শিক্ষা বোর্ডে পাসের হার ৫৮ দশমিক ৮৩ শতাংশ। জিপিএ–৫ পেয়েছেন ৬৯ হাজার ৯৭ পরীক্ষার্থী।

ট্যাগ

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইনফরমেশন সেভ করুন

জনপ্রিয়

যশোরে ডেঙ্গুর সংক্রমণ অব্যাহত, হাসপাতালে ভর্তি ২ হাজার ২৮ জন ২৪ ঘণ্টায় নতুন রোগী ২৫ জন, চলতি বছরে মৃত্যু ২

এইচএসসির খাতা চ্যালেঞ্জের ফল রোববার

আপডেট সময়: ০৭:০১:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫