ঢাকা ০৬:৫৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ইসলাম ধর্ম নিয়ে ‘কটূক্তি’ করলেন জবি ছাত্র অধিকার পরিষদের নেত্রী

  • আপডেট সময়: ১০:৪৭:১০ পূর্বাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২০
  • ১২৬ জন দেখেছে
Spread the love

লোকসমাচার ডেস্ক:জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ছাত্র অধিকার পরিষদের এক নেত্রীর বিরুদ্ধে ইসলাম ধর্ম নিয়ে কটূক্তির অভিযোগ পাওয়া গেছে। ফেসবুকে তিনি ইসলাম নিয়ে কটূক্তি করায় জবির অধিকাংশ শিক্ষার্থীর মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

অভিযুক্ত ওই নেত্রীর নাম তিথী সরকার। তিনি জবি’র প্রাণিবিদ্যা বিভাগের ছাত্রী। তিথী সরকার বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের জবি শাখার দপ্তর সম্পাদক ও বিশ্ব হিন্দু সংগ্রাম পরিষদের জবি শাখার আহ্বায়ক।

জানা যায়, তিথী সরকার দীর্ঘদিন ধরে ফেসবুকে বিভিন্ন পোস্ট ও মন্তব্যের মাধ্যমে ইসলাম ধর্ম নিয়ে কূরুচিপূর্ণ মন্তব্য করে আসছিলেন। সেসব পোস্ট ও মন্তব্যের স্ক্রিনশর্ট বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ফেসবুক গ্রুপে ভাইরাল হলে সমালোচনা শুরু হয়। অনেক শিক্ষার্থী ছাত্র অধিকার পরিষদে তিথীর যুক্ত থাকার বিষয়টি নিয়ে সংগঠনটির নিন্দা জানান। আবার অনেকে তাকে বিশ্ববিদ্যালয় থেকে স্থায়ী বহিস্কারের জন্য দাবি জানাচ্ছেন।

এসব কর্মকাণ্ডের জন্য বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ থেকে তিথী সরকারকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে। তাকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না, জানতে চেয়ে সাত দিনের মধ্যে কারণ দর্শানোর জন্য বলা হয়েছে। বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ জবি শাখার সভাপতি রাইসুল ইসলাম নয়ন ও সাধারণ সম্পাদক আবু বকর খান স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়।

এ বিষয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মোস্তফা কামাল বলেন, ‘ওই শিক্ষার্থীর বেশ কয়েকটি স্ক্রিনশর্ট আমি পেয়েছি। সেগুলো পর্যালোচনা করছি। আগামী মঙ্গলবার বিশ্ববিদ্যালয় খুললে আমরা আনুষ্ঠানিকভাবে ব্যবস্থা নেবো।’

ট্যাগ

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইনফরমেশন সেভ করুন

জনপ্রিয়

যশোরে ডেঙ্গুর সংক্রমণ অব্যাহত, হাসপাতালে ভর্তি ২ হাজার ২৮ জন ২৪ ঘণ্টায় নতুন রোগী ২৫ জন, চলতি বছরে মৃত্যু ২

ইসলাম ধর্ম নিয়ে ‘কটূক্তি’ করলেন জবি ছাত্র অধিকার পরিষদের নেত্রী

আপডেট সময়: ১০:৪৭:১০ পূর্বাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২০