ঢাকা ০৮:১২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ইডেন অধ্যক্ষ মাহফুজা হত্যা মামলার রায় দুপুরে

  • আপডেট সময়: ১২:১৭:৪৫ অপরাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০২০
  • ১৩২ জন দেখেছে
Spread the love

লোকসমাচার ডেস্ক:ইডেন কলেজের সাবেক অধ্যক্ষ মাহফুজা চৌধুরী পারভীন হত্যা মামলার রায় ঘোষণা আজ। ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১ এর বিচারক আবু জাফর মো. কামরুজ্জামানের আদালতে দুপুর ১টার দিকে এ রায় ঘোষণার কথা রয়েছে। গত ৩০ সেপ্টেম্বর এ মামলার যুক্তিতর্ক উপস্থাপন শেষে বিচারক রায়ের এ দিন ধার্য করেন।

গত ২৭ সেপ্টেম্বর দুই আসামির ফৌজদারি কার্যবিধির ৩৪২ ধারায় আত্মপক্ষ সমর্থন শেষে বিচারক যুক্তিতর্ক উপস্থাপনের জন্য গত ৩০ সেপ্টেম্বর দিন ধার্য করেছিলেন। সে অনুযায়ী গত ৩০ সেপ্টেম্বর যুক্তিতর্ক উপস্থাপন শেষে বিচারক রায়ের এ দিন ধার্য করেন। এ মামলার দুই আসামি গৃহকর্মী রিতা আক্তার ওরফে স্বপ্না ও রুমা ওরফে রেশমা।

রাষ্ট্রপক্ষে ৩৪ সাক্ষীর মধ্যে ২৭ জন সাক্ষ্য দেন। গত ২৪ সেপ্টেম্বর মামলার তদন্ত কর্মকর্তা নিউমার্কেট থানার উপ-পরিদর্শক (এসআই) আলমগীর হোসেনের সাক্ষ্যের মধ্য দিয়ে সাক্ষ্যগ্রহণ শেষ হয়। এ মামলায় আসামিদের সর্বোচ্চ শাস্তি চায় রাষ্ট্রপক্ষ। ওই আদালতে রাষ্ট্রপক্ষের আইনজীবী স্পেশাল পাবলিক প্রসিকিউটর আবু আব্দুল্লাহ ভূঁইয়া সাংবাদিকদের বলেন, রাষ্ট্রপক্ষে আমরা যাবতীয় সাক্ষ্যপ্রমাণ যথাযথভাবে উপস্থাপন করেছি। তাই আসামিদের সর্বোচ্চ শাস্তি হবে বলে আমরা আশাবাদী।

২০১৮ সালের ১১ ফেব্রুয়ারি রাজধানীর এলিফেন্ট রোডের নিজ বাসায় খুন হন মাহফুজা চৌধুরী। এ ঘটনায় নিহতের স্বামী ইসমত কাদির গামা মামলা দায়ের করেন। ২০১৯ সালের ২১ জুলাই মামলাটিতে অভিযোগপত্র দেন নিউমার্কেট থানার এসআই আলমগীর হোসেন।

ট্যাগ

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইনফরমেশন সেভ করুন

জনপ্রিয়

যশোরে ডেঙ্গুর সংক্রমণ অব্যাহত, হাসপাতালে ভর্তি ২ হাজার ২৮ জন ২৪ ঘণ্টায় নতুন রোগী ২৫ জন, চলতি বছরে মৃত্যু ২

ইডেন অধ্যক্ষ মাহফুজা হত্যা মামলার রায় দুপুরে

আপডেট সময়: ১২:১৭:৪৫ অপরাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০২০