ঢাকা ১০:৩৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

আসিফ ঝড়ে বড় পুঁজি ঢাকার

  • আপডেট সময়: ০৫:২৫:০৭ অপরাহ্ন, শুক্রবার, ৩ জানুয়ারী ২০২০
  • ১২১ জন দেখেছে
Spread the love

লোকসমাচার ডেস্ক : উড়ন্ত সূচনা এনে দিয়েছিলেন আনামুল হক ও তামিম ইকবাল। মাঝপথে খেলা ধরলেন মুমিনুল হক ও আরিফুল হক। শেষদিকে ঝড় তুললেন আসিফ আলি। তাতে বড় সংগ্রহ পেল ঢাকা প্লাটুন। খুলনা টাইগার্সকে ১৭৩ রানের টার্গেট দিল তারা।

বঙ্গবন্ধু বিপিএলে সিলেট পর্বের তৃতীয় ম্যাচে মুখোমুখি ঢাকা প্লাটুন এবং খুলনা টাইগার্স। শুক্রবার সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে দুপুর ২টায় ম্যাচটি শুরু হওয়ার কথা ছিল। তবে বৃষ্টির কারণে ৪০ মিনিট দেরিতে গড়ায় খেলা। যাতে টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন খুলনা অধিনায়ক মুশফিকুর রহিম।

ফলে আগে ব্যাটিং করতে নামে ঢাকা। দলকে উড়ন্ত সূচনা এনে দেন আনামুল হক ও তামিম ইকবাল। তবে তারা বিচ্ছিন্ন হতেই চাপে পড়ে দলটি। দলীয় ৪৫ রানে মোহাম্মদ আমিরের বলে ব্যক্তিগত ২৫ রান করে ফেরেন তামিম। ড্যাশিং ওপেনারের পর শফিউল ইসলামের বলে দ্রুত ফেরেন আনামুল। সেই রেশ না কাটতেই আমিনুল ইসলামের কট অ্যান্ড বোল্ড হন মেহেদী হাসান।

দলের বিপর্যয়ের মুখে হাল ধরেন মমিনুল হক। আরিফুল হককে নিয়ে এগিয়ে যান তিনি। পথিমধ্যে চাপ কাটিয়ে ওঠেন তারা। ক্রিজে সেট হয়ে গিয়েছিলেন এ জুটি। তাতে ঢাকার রানের চাকাও ঘুরছিল দ্রুতগতিতে। তবে হঠাৎ পথচ্যুত হন মুমিনুল। আমিরের শিকার হয়ে প্যাভিলিয়নের পথ ধরেন তিনি। ফেরার আগে ৩৬ বলে ৩ চারে ৩৮ রানের দায়িত্বশীল ইনিংস খেলেন পয়েট অব ডায়নামো।

ট্যাগ

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইনফরমেশন সেভ করুন

জনপ্রিয়

যশোরে ডেঙ্গুর সংক্রমণ অব্যাহত, হাসপাতালে ভর্তি ২ হাজার ২৮ জন ২৪ ঘণ্টায় নতুন রোগী ২৫ জন, চলতি বছরে মৃত্যু ২

আসিফ ঝড়ে বড় পুঁজি ঢাকার

আপডেট সময়: ০৫:২৫:০৭ অপরাহ্ন, শুক্রবার, ৩ জানুয়ারী ২০২০