ঢাকা ০৩:৫৩ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফির উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

  • আপডেট সময়: ০৩:৪০:৩০ অপরাহ্ন, শুক্রবার, ৩ জানুয়ারী ২০২০
  • ১৬৯ জন দেখেছে
Spread the love

লোকসমাচার,নড়াইল প্রতিনিধি: নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজার উদ্যোগে তৃতীয় লিঙ্গের সদস্যদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (০২ জানুয়ারি) সন্ধ্যায় জেলা ছাত্রলীগের আয়োজনে জেলা পরিষদের হলরুমে এসব শীতবস্ত্র বিতরণ করেন জেলা ছাত্রলীগের সভাপতি চঞ্চল শাহরিয়ার মীম।

তৃতীয় লিঙ্গের সদস্যদের পক্ষে ৫০ পিস কম্বল গ্রহণ করেন গুরুমাতা রুহুল ও শাপলা। এ সময় উপস্থিত ছিলেন জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রকিবুজ্জামান পলাশ, জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মো. সজিব বিশ্বাস, নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি মনিরুজ্জামান রোজ ও ছাত্রলীগের সাবেক যুগ্ম সম্পাদক প্রমুখ।

জেলা ছাত্রলীগের সভাপতি চঞ্চল শাহরিয়ার মীম বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজার উদ্যোগে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীসহ শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করল ছাত্রলীগ।

তৃতীয় লিঙ্গের গুরুমাতা রুহুল বলেন, কোনো এমপি আমাদের কথা কখনো চিন্তা করেনি। এমপি মাশরাফি আমাদের কথা ভেবে কম্বল পাঠিয়েছেন। এজন্য আমরা অনেক খুশি। আমরা তার মঙ্গল কামনা করি।

ট্যাগ

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইনফরমেশন সেভ করুন

জনপ্রিয়

‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী

নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফির উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

আপডেট সময়: ০৩:৪০:৩০ অপরাহ্ন, শুক্রবার, ৩ জানুয়ারী ২০২০