ঢাকা ০৩:১১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

আল-আরাফা ব্যাংকের সাবেক ভাইস চেয়ারম্যানসহ ৩ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

  • আপডেট সময়: ০৮:১৫:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ অগাস্ট ২০২৫
  • ৭৮ জন দেখেছে
Spread the love

লোকসমাচার ডেস্ক:অর্থ পাচারের অভিযোগ থাকায় আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেডের সাবেক ভাইস চেয়ারম্যান এস এম শামীম ইকবাল, তার স্ত্রী হাসিনা ইকবাল এবং এস এম এগ্রোর ম্যানেজিং ডিরেক্টর মিনহাজুল হকের দেশত্যাগে নিষেধাজ্ঞা আরোপ করেছে আদালত।
‎
বৃহস্পতিবার (১৪ আগস্ট) দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মহানগর সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন এ আদেশ দেন। এদিন ‎‎দুদকের সহকারী পরিচালক মুহাম্মদ শিহাব সালাম তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞার এ আবেদন করেন।

আবেদনে বলা হয়, এস এম শামীম ইকবালসহ তিনজনের বিরুদ্ধে এইচএসবিসি ব্যাংকের মাধ্যমে বিদেশে মানি লন্ডারিংয়ের অভিযোগে তাদের বিরুদ্ধে অনুসন্ধান টিম গঠন করা হয়েছে।

অনুসন্ধানকালে বিশ্বস্ত সূত্রে জানা যায়, তারা দেশত্যাগ করার চেষ্টা করছেন। তাদের বিরুদ্ধে শতকোটি টাকা বিদেশে পাচারের অভিযোগের অনুসন্ধানকালে তারা দেশত্যাগ করলে সার্বিক কার্যক্রম ব্যাহত হওয়ার সম্ভাবনা রয়েছে। তারা যেন দেশত্যাগ করতে না পারেন এজন্য নিষেধাজ্ঞা প্রয়োজন।

ট্যাগ

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইনফরমেশন সেভ করুন

জনপ্রিয়

যশোরে ডেঙ্গুর সংক্রমণ অব্যাহত, হাসপাতালে ভর্তি ২ হাজার ২৮ জন ২৪ ঘণ্টায় নতুন রোগী ২৫ জন, চলতি বছরে মৃত্যু ২

আল-আরাফা ব্যাংকের সাবেক ভাইস চেয়ারম্যানসহ ৩ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

আপডেট সময়: ০৮:১৫:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ অগাস্ট ২০২৫