ঢাকা ০২:২১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

আলোচিত পর্ন দম্পতি পাঁচ দিনের রিমান্ডে

  • আপডেট সময়: ১০:০৬:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫
  • ৭৩ জন দেখেছে
Spread the love

লোকসমাচার ডেস্ক:পর্নোগ্রাফি তৈরির অভিযোগে গ্রেপ্তার হওয়া আলোচিত দম্পতি আজিম ও বৃষ্টিকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার (২১ অক্টোবর) বিকেলে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানা এ রিমান্ড আদেশ দেন।

পল্টন থানায় দায়ের করা পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনের মামলায়, আজিম ও বৃষ্টিকে বিকেলে আদালতে হাজির করে ৭ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির সাইবার বিভাগের উপ-পরিদর্শক মিজানুর রহমান।

রাষ্ট্রপক্ষে অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর শামসুদ্দোহা সুমন রিমান্ডের পক্ষে শুনানি করেন। শুনানি শেষে বিচারক তাদের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে, রোববার (১৯ অক্টোবর) রাতে বান্দরবানের রোয়াংছড়ি বাস স্টেশন সংলগ্ন হাজীপাড়া এলাকার একটি ছয়তলা ভবনের ফ্ল্যাট থেকে তাদের গ্রেপ্তার করা হয়। জানা গেছে, তারা ১৫ দিন আগে ফল ব্যবসার কথা বলে ওই বাসা ভাড়া নেন। এলাকায় কারও সঙ্গে তাদের কোনো যোগাযোগ ছিল না। জরুরি প্রয়োজন ছাড়া তেমন বেরও হতেন না।

ঢাকা সিআইডির একটি দল বান্দরবান জেলা পুলিশের সহযোগিতায় ওই বাসায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।

সিআইডির পক্ষ থেকে জানানো হয়, আজিম ও বৃষ্টি যৌথভাবে পর্নো ভিডিও তৈরি করে আন্তর্জাতিক সাইটে আপলোড করতেন। ২০২৪ সালের মে মাসে তাদের নামে একটি টেলিগ্রাম চ্যানেল খোলা হয়, যাতে কয়েক হাজার সদস্য রয়েছে। সেখানে নতুন ভিডিওর লিংক ও আয়ের স্ক্রিনশট শেয়ার করা হতো। শুধু নিজেরাই নয়, তারা অন্যান্যদেরও পর্নোগ্রাফি বানাতে উৎসাহিত করতেন, এমনকি বিভিন্ন গ্রুপ খুলে ‘গাইডলাইন’ দিতেন।

এই চক্রটি দেশি কনটেন্টের নামে আন্তর্জাতিক পর্নোগ্রাফি সাইটে নিয়মিত ভিডিও আপলোড করত, যা দেশের সাইবার নিরাপত্তা ও সামাজিক নীতিমালার সঙ্গে সরাসরি সাংঘর্ষিক। সিআইডি বলছে, তাদের কার্যক্রম বিদেশি পর্নো ব্যবসার সঙ্গে জড়িত থাকার প্রমাণ বহন করে।

ট্যাগ

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইনফরমেশন সেভ করুন

জনপ্রিয়

যশোরে ডেঙ্গুর সংক্রমণ অব্যাহত, হাসপাতালে ভর্তি ২ হাজার ২৮ জন ২৪ ঘণ্টায় নতুন রোগী ২৫ জন, চলতি বছরে মৃত্যু ২

আলোচিত পর্ন দম্পতি পাঁচ দিনের রিমান্ডে

আপডেট সময়: ১০:০৬:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫