ঢাকা ১১:২০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

আমুর আইনজীবীকে মারধর, যা বললেন পিপি ফারুকী

  • আপডেট সময়: ০৬:৫৫:১৭ অপরাহ্ন, শুক্রবার, ৮ নভেম্বর ২০২৪
  • ৭৬ জন দেখেছে
Spread the love

লোকসমাচার ডেস্ক:সাবেক মন্ত্রী, আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও কেন্দ্রীয় ১৪ দলের সমন্বয়ক আমির হোসেন আমুর আইনজীবীকে রাষ্ট্রপক্ষের কেউ মারধর করেননি বলে দাবি করেছেন ঢাকা মহানগরের পাবলিক প্রসিকিউটর (পিপি) ওমর ফারুক ফারুকী।

শুক্রবার (৮ নভেম্বর) সকালে মহানগর দায়রা জজ আদালতে নিজ কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ দাবি করেন।

ওমর ফারুক ফারুকী বলেন, প্রকৃতপক্ষে গতকাল (বৃহস্পতিবার) আমির হোসেন আমুর পক্ষে আদালতে একাধিক ওকালত নামা দেওয়া নিয়ে দুই পক্ষের মধ্যে বিশৃঙ্খলা দেখা দেয়। এরপর একটি পক্ষে তাকে (আইনজীবী) আদালত থেকে বের করে দেয়।

তিনি আরও বলেন, দেশবাসীকে ভুল বোঝাতে পরিকল্পিতভাবে এমন ঘটনার সৃষ্টি করা হয়েছে।

এর আগে, বৃহস্পতিবার আমির হোসেন আমুর রিমান্ড শুনানিতে তার আইনজীবী স্বপন রায় চৌধুরী মারধরের শিকার হন।

পরে তিনি বলেন, আদালতে শুনানি চলাকালে আমাকে মারধর করে বের করে দেওয়া হয়েছে। কিন্তু আদালত কোনো ব্যবস্থা নেননি। এখানে কোনো ন্যায়বিচার নেই। আমি এর বিচার চাই।

ট্যাগ

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইনফরমেশন সেভ করুন

জনপ্রিয়

যশোরে ডেঙ্গুর সংক্রমণ অব্যাহত, হাসপাতালে ভর্তি ২ হাজার ২৮ জন ২৪ ঘণ্টায় নতুন রোগী ২৫ জন, চলতি বছরে মৃত্যু ২

আমুর আইনজীবীকে মারধর, যা বললেন পিপি ফারুকী

আপডেট সময়: ০৬:৫৫:১৭ অপরাহ্ন, শুক্রবার, ৮ নভেম্বর ২০২৪