ঢাকা ০১:১৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

আমারা ঋণখেলাপি মুক্ত বাংলাদেশ : জামায়াত আমির

  • আপডেট সময়: ১০:১৫:৫৪ অপরাহ্ন, সোমবার, ২ ফেব্রুয়ারী ২০২৬
  • ৯২ জন দেখেছে
Spread the love

লোকসমাচার ডেস্ক:জামায়াতের আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আমরা চাই দুর্নীতিবাজ, ব্যাংক ডাকাত ও ঋণখেলাপি মুক্ত বাংলাদেশ। আর তা গড়ে তুলতে জেগে উঠেছে তরুণ সমাজ, যার প্রতিফলন হয়েছে ডাকসু, চাকসুসহ ছাত্রসংসদগুলোর ভোটে। আগামী ১২ ফেব্রুয়ারি জনতার রায়ে পথ খুঁজে পাবে বাংলাদেশ।

সোমবার (২ ফেব্রুয়ারি) বিকেলে সীতাকুণ্ড আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ২৪ না হলে ২৬ পাওয়া যেত না। যারা এটিকে অস্বীকার করে, তাদের এই ২৬-এ লাল কার্ড দেখাতে হবে। আজ বাংলাদেশের টেকনাফ থেকে তেঁতুলিয়ায় আজাদী জেগে উঠেছে। জনতার মাঝে জেগে উঠেছে গণজোয়ার।

জামায়াতের আমির আরও বলেন, কেউ যদি টাকা দিয়ে ভোট কিনতে আসে, তাদের আইনের হাতে তুলে দিতে হবে। আগে একটা স্লোগান ছিল, আমার ভোট আমি দেব, তোমার ভোটও আমি দেব। এবার তা হবে না; যে দুজন ভোট দিতে আসবে, তার হাত ভেঙে গুঁড়িয়ে দিতে হবে।

বিজয়ের আগে বিশ্রাম না নিতে নেতাকর্মীদের অনুরোধ জানিয়ে জামায়াতের আমির ডা. শফিকুর রহমান বলেন, বিগত সাড়ে ১৫ বছর আমরা সবাই মজলুম ছিলাম। কিন্তু ১৬ মাসের ব্যবধানে একটি দল চাঁদাবাজ হয়ে গেছে। ১২ ফেব্রুয়ারির নির্বাচনে বিজয়ী হলে তাদের দুর্নীতির স্বপ্ন ধুলিস্যাৎ হয়ে যাবে।

চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতের আমির আলাউদ্দিন শিকদারের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মাওলানা মোহাম্মদ শাহজাহান এবং উত্তর জেলা জামায়াতের সাবেক আমির অধ্যক্ষ আমিরুজ্জামান।

ট্যাগ

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইনফরমেশন সেভ করুন

জনপ্রিয়

সায়েদাবাদ, মহাখালী ও গুলিস্তান বাস টার্মিনাল সরাতে প্রধানমন্ত্রীর নির্দেশ

আমারা ঋণখেলাপি মুক্ত বাংলাদেশ : জামায়াত আমির

আপডেট সময়: ১০:১৫:৫৪ অপরাহ্ন, সোমবার, ২ ফেব্রুয়ারী ২০২৬