ঢাকা ১০:৩৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

আপনার সাথে কথা আছে, নাম্বারটা দিন: এ কী বললেন নাসিরের গার্লফ্রেন্ড

  • আপডেট সময়: ০৯:১৯:৫৯ অপরাহ্ন, বুধবার, ৮ জানুয়ারী ২০২০
  • ১৬৩ জন দেখেছে
Spread the love

লোকসমাচার ডেস্ক: ২০১৯ জুড়ে আলোচনায় ছিলেন নাসিরের এক্স গার্লফ্রেন্ড হুমায়রা সুবাহ। নতুন বছরেও সেই রেষ কাটেনি। কখনো রঙ বেরঙের ছবি প্রকাশ করে, আবার স্ট্যাটাস দিয়ে খবরের শিরোনামে নাম লেখান তিনি।

এবারও তেমন কিছু নিয়ে আলোচনায়। অবশ্য সুবাহ’র এই অনুরোধটা পুরনো। তবে ২০২০ সালে পা রাখলেও রয়ে গেছে তার প্রভাব। বছরের শেষ দিকে নিজের ফেসবুক পেজে সুবাহ ভক্তদের একটা অনুরোধ করেন।

যেখানে তিনি লিখেছেন, ‘একটা অনুরোধ করি সবাইকে, আমাকে কিছু বলার থাকলে সরাসরি আপনার মতামত বলে ফেলুন। হাই, হ্যালো, আপনার সাথে কথা আছে, আপনার নাম্বার টা দিন এইসব বলা থেকে বিরত থাকুন। এইসব বললে কোন রিপ্লাই পাবেন না। যা বলার সরাসরি বলুন, খারাপ হোক ভালো হোক একটা রিপ্লাই পাবেন।’

উল্লেখ্য, সুবাহ-নাসিরের বিচ্ছেদ হয়েছে অনেক দিন হলো। যদিও এ নিয়ে খুব একটা কথা বলেননি ক্রিকেটার নাসির হোসেন। তবে সুবাহ বেশ কিছুদিন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছিলেন সক্রিয়।

ওই পাঠ চুকিয়ে দু’জনের পথ এখন যেন পুরোই ভিন্ন। সিনেমা নিয়ে ব্যস্ত সুবাহ। আর নাসির জাতীয় দলের বাহিরে থাকলেও ব্যাট-বল ছাড়েননি। ঘরোয়া টুর্নামেন্টগুলোতে নিয়মিত পারফর্ম করছেন। খুঁজছেন আবারও জাতীয় দলে ফেরার রাস্তাও।

নাসির হোসেন আর হুমায়রা সুবাহ। এই দুই নামের মধ্যে লুকিয়ে আছে কত কথা। মাঝে ক্রিকেটপাড়ায় এ নিয়ে কম আলোচনা হয়নি। বেশ ছুটিয়ে প্রেম ছিল তাদের। ফোনালাপ, ভিডিও কিংবা রেকর্ড, স্থিরচিত্র সবই তো দেখা শেষ।

নাসির-সুবাহর শুরুটাও হয়েছিল সিনেমার ধাঁচে। সেখান থেকে মন দেওয়া-নেওয়া। ঘর বাঁধার স্বপ্ন দেখা। একটা সময় সেই ঘর ভেঙে যাওয়া। দুই জনের ছাড়াছাড়ি হওয়া। সব কিছুই হয়তো সিংহভাগ পাঠকের মাথায় আছে।

তবে সুবাহর সিনেমায় আসা নিয়ে সম্প্রতি তুমুল সমালোচনা। যদিও তিনি নিজ মুখেই বলেছেন ছোটবেলা থেকে বড় পর্দায় কাজ করার স্বপ্ন দেখতেন। সেই সুযোগ এতদিন পর পেয়ে লুফে নিয়েছেন। সাদরে গ্রহণ করেছেন প্রিয় অঙ্গনকে। এখন দেখার অপেক্ষা এই অঙনে তিনি কতটা আলো ছড়াতে পারেন।

ট্যাগ

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইনফরমেশন সেভ করুন

জনপ্রিয়

যশোরে ডেঙ্গুর সংক্রমণ অব্যাহত, হাসপাতালে ভর্তি ২ হাজার ২৮ জন ২৪ ঘণ্টায় নতুন রোগী ২৫ জন, চলতি বছরে মৃত্যু ২

আপনার সাথে কথা আছে, নাম্বারটা দিন: এ কী বললেন নাসিরের গার্লফ্রেন্ড

আপডেট সময়: ০৯:১৯:৫৯ অপরাহ্ন, বুধবার, ৮ জানুয়ারী ২০২০