ঢাকা ০৬:০৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

আনারসের পক্ষে জহুরপুরে ছাত্রলীগের গণসংযোগ

  • আপডেট সময়: ১০:২৭:১১ অপরাহ্ন, শুক্রবার, ৪ ডিসেম্বর ২০২০
  • ১৪০ জন দেখেছে
Spread the love

লোকসমাচার ডেস্ক:যশোরের বাঘারপাড়া উপজেলা পরিষদের উপনির্বাচনে চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী দিলু পাটোয়ারীর পক্ষে জহুরপুর ইউনিয়নে গণসংযোগ চালানো হয়েছে। শুক্রবার (০৪ ডিসেম্বর) ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি বিএম আলামিন ও যুবনেতা শিমুল হোসেনের নেতৃত্বে এ গণসংযোগ চালানো হয়।

এদিন জুম্মা বাদ বেতালপাড়া স্কুল থেকে শুরু হয়ে জহুরপুর , তৈলকুপ, মাঝিয়ালী, শান্তির মোড়, ছোট খুদড়া, চতুরবাড়ীয়া বাজারসহ বিভিন্ন এলাকায় শতাধিক মোটরসাইকেল নিয়ে গণসংযোগ চলে। এ সময় প্রার্থীর আনারস প্রতিকের স্লোগানে সকলের কাছে ভোট প্রার্থনা করা হয়।

সন্ধ্যা রাত পর্যন্ত চলা এ গণসংযোগে ইউনিয়ন ও ওয়ার্ড ছাত্রলীগের কর্মীরা অংশ নেন।

উল্লেখ্য, বাঘারপাড়া উপজেলা চেয়ারম্যান নাজমুল ইসলাম কাজল সড়ক দুর্ঘটনায় মারা যাওয়ায় পদটি শূণ্য হয়। আগামী ১০ ডিসেম্বর এই পদে উপনির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচনে প্রয়াত চেয়ারম্যানের স্ত্রী নৌকা প্রতিকের ভিক্টোরিয়া পারভীন সাথী, ধানের শীষ প্রতিকে শামছুর রহমান ও স্বতন্ত্র প্রার্থী আনারস প্রতিকে দীন মোহাম্মদ দীলু পাটোয়ারী লড়বেন।

ট্যাগ

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইনফরমেশন সেভ করুন

জনপ্রিয়

যশোরে ডেঙ্গুর সংক্রমণ অব্যাহত, হাসপাতালে ভর্তি ২ হাজার ২৮ জন ২৪ ঘণ্টায় নতুন রোগী ২৫ জন, চলতি বছরে মৃত্যু ২

আনারসের পক্ষে জহুরপুরে ছাত্রলীগের গণসংযোগ

আপডেট সময়: ১০:২৭:১১ অপরাহ্ন, শুক্রবার, ৪ ডিসেম্বর ২০২০