ঢাকা ০৭:২৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

আদালত চত্বরে হত্যা, নির্বাচনের দিনও এমন হবে না তার নিশ্চয়তা নেই

  • আপডেট সময়: ১০:০৬:৫০ অপরাহ্ন, রবিবার, ৩০ নভেম্বর ২০২৫
  • ৭৩ জন দেখেছে
Spread the love

লোকসমাচার ডেস্ক:জামায়াতে ইসলামী সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, যে দেশে আদালতের সামনে প্রকাশ্যে হত্যা হয়, সেখানে নির্বাচনের দিন ভোট ডাকাতি বা হামলা হবে না তার নিশ্চয়তা দেওয়া যায় না।

রোববার (৩০ নভেম্বর) রাজশাহীর মাদরাসা ময়দানে আটদলীয় জোটের বিভাগীয় সমাবেশে তিনি এ কথা বলেন।।

তিনি আরও দাবি করেন, একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হলে ভোটারদের মধ্যে বিভ্রান্তি তৈরি হবে এবং সুষ্ঠু নির্বাচন করা কঠিন হবে। মিয়া গোলাম পরওয়ার অভিযোগ করেন, অন্তর্বর্তী সরকারের কিছু ব্যক্তির পরামর্শে একই দিনে নির্বাচন ও গণভোটের গেজেট প্রকাশ করা হয়েছে।

সরকারের গেজেটকে কোনো চূড়ান্ত নির্দেশনা হিসেবে দেখার অনুপযুক্ততা উল্লেখ করে তিনি বলেন, প্রয়োজনে গেজেট সংশোধন করে প্রথমে গণভোট এবং পরে জাতীয় নির্বাচন আয়োজন করা উচিত। তিনি জুলাই সনদের সাংবিধানিক সংস্কারগুলো বিস্তারিত প্রকাশ না করা জনসাধারণের তথ্যাধিকারের লঙ্ঘন বলে মন্তব্য করেন।

নির্বাচনের আগে প্রশাসনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত না হওয়ার প্রসঙ্গ তুলে মিয়া গোলাম পরওয়ার বলেন, দেশের বিভিন্ন এলাকায় হামলার অভিযোগ থাকায় নিরপেক্ষ নির্বাচন হওয়া সম্ভব নয়।

তিনি জনগণকে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানিয়ে বলেন, এটি দুর্নীতি, সন্ত্রাস ও ভিন্নমত দমনের রাজনীতির পরিবর্তনের পথ সুগম করবে। সমাবেশে জামায়াতের আমির ডা. শফিকুর রহমানের শুভেচ্ছা বার্তাও পাঠ করা হয়।

ট্যাগ

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইনফরমেশন সেভ করুন

জনপ্রিয়

যশোরে ডেঙ্গুর সংক্রমণ অব্যাহত, হাসপাতালে ভর্তি ২ হাজার ২৮ জন ২৪ ঘণ্টায় নতুন রোগী ২৫ জন, চলতি বছরে মৃত্যু ২

আদালত চত্বরে হত্যা, নির্বাচনের দিনও এমন হবে না তার নিশ্চয়তা নেই

আপডেট সময়: ১০:০৬:৫০ অপরাহ্ন, রবিবার, ৩০ নভেম্বর ২০২৫