লোকসমাচার ডেস্ক:আজ বৃহস্পতিবার সংবাদ সম্মেলন করবেন জাতীয় পার্টির (জাপা) ভারপ্রাপ্ত চেয়ারম্যান জিএম কাদের।দুপুরে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে বলে জানানো হয়।
বুধবার (১৭ জুলাই) সংবাদমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, বৃহস্পতিবার দুপুর একটায় জাতীয় পার্টি চেয়ারম্যানের বনানী অফিসে এ সংবাদ সম্মেলন হবে।জাপা চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের মৃত্যুর পর এটাই তার প্রথম সংবাদ সম্মেলন। দলীয় সূত্র বলছে, দলকে ঢেলে সাজাতে দিক-নির্দেশনামূলক বক্তব্য দেবেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান।
শিরোনামঃ
আজ সংবাদ সম্মেলনে আসছেন জিএম কাদের
ট্যাগ
জনপ্রিয়


























