ঢাকা ১২:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

‘আওয়ামী লীগের চারদিকে অন্ধকার ঘনিয়ে আসছে’

  • আপডেট সময়: ০৩:৫৩:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২০
  • ১১৭ জন দেখেছে
Spread the love

লোকসমাচার ডেস্ক:বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ক্ষমতাসীন আওয়ামী লীগের চারদিকে অন্ধকার ঘনিয়ে আসছে বলে মন্তব্য করেছেন। আজ শুক্রবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক ভিডিও কনফারেন্সে তিনি এ মন্তব্য করেন।

এসময় রিজভী বলেন, সবক্ষেত্রে ব্যর্থতা আর সর্বগ্রাসী দুর্নীতি-লুটপাটে বেসামাল মিডনাইট সরকার দেশ-বিদেশে বিতর্কিত হয়ে পড়ায় অস্থির হয়ে পড়েছে। তাদের চারদিকে অন্ধকার ঘনিয়ে আসছে।

তিনি বলেন, বিএনপি আতঙ্কিত হবে কেন? বিএনপি কি চাল, তেল, ত্রাণ চুরি করেছে, করোনার টেস্ট কিট দুর্নীতি, ব্যাংক লোপাট, রাজকোষ চুরি, শেয়ার বাজার লুণ্ঠন, রাতের অন্ধকারে জনগণের ভোট ডাকাতির কাজে লিপ্ত ছিল কি? দেশব্যাপী চুরি ও ডাকাতি ও লুটের সঙ্গে আপনাদের জড়িত থাকাটা শুধু দেশীয় গণমাধ্যম নয়, আন্তর্জাতিক গণমাধ্যমেও প্রচার হচ্ছে। সুতরাং জনরোষের ভয়ঙ্কর আতঙ্কের মধ্যে আপনারা এখন প্রলাপ বকছেন।

রিজভী বলেন, সারা বিশ্বে এখন আলোচিত দুর্নীতিবাজ সরকার হলো ভোট ডাকাতির মাধ্যমে অবৈধভাবে ক্ষমতা দখলকারী আওয়ামী লীগ। যত অপকর্ম করছে আওয়ামী লীগ, আর জনরোষের ভয় দেখাচ্ছেন বিএনপিকে। কি হাস্যকর কথা! যদি সৎ সাহস থাকে তবে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিন। তখন দেখা যাবে কারা জনরোষে পড়ে।

ট্যাগ

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইনফরমেশন সেভ করুন

জনপ্রিয়

বিদ্রোহ থামেনি

‘আওয়ামী লীগের চারদিকে অন্ধকার ঘনিয়ে আসছে’

আপডেট সময়: ০৩:৫৩:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২০