ঢাকা ০৯:৩৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে জবিতে বিক্ষোভ

  • আপডেট সময়: ০৭:৩৭:১০ অপরাহ্ন, শুক্রবার, ২১ মার্চ ২০২৫
  • ৮৪ জন দেখেছে
Spread the love

লোকসমাচার ডেস্ক:আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীরা। শুক্রবার (২১ মার্চ) জুমার নামাজের পর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ থেকে শুরু হয়। পরে ক্যাম্পাস ঘুরে সদরঘাট, ভিক্টোরিয়া পার্ক প্রদক্ষিণ করে বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে অবস্থা নেয়।

এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সংগঠনের নেতারাসহ সাধারণ শিক্ষার্থীরা। তারা আওয়ামী লীগের নিষিদ্ধকরণের দাবিতে বক্তব্য পেশ করেন।

ইতিহাস বিভাগের শিক্ষার্থী রায়হান রাব্বি বলেন, ‘কথা ছিল আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হবে। কিন্তু এখন বলা হচ্ছে হবে না। কেন করা হবে না। আমরা বিপ্লবীরা কি মরে গেছি? জুলাই বিপ্লবে যারা আমাদের ভাইদের পাখির মতো হত্যা করেছে তাদের বেঁচে থাকতে এই বাংলাদেশ আওয়ামী লীগকে রাজনীতি করতে দেবো না। আমরা এখানে জড়ো হয়েছি আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে। যত দিন না আওয়ামী লীগ নিষিদ্ধ হয়, আন্দোলন চালিয়ে যাবো।’

এ সময় আইন বিভাগের শিক্ষার্থী ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্র শিবিরের সেক্রেটারি রিয়াজুল ইসলাম বলেন, ‘হাজার মায়ের বুক খালি হওয়ার মধ্য দিয়ে নতুন বাংলাদেশে বসবাস করছি। শত সহস্র ভাইয়ের রক্তে যাদের হাত রঞ্জিত, তাদের বাংলাদেশের রাজনীতি করতে দিতে চাই না। ঘুম খুন সন্ত্রাসের রাজনীতি ফিরে আসতে দিতে চাই না। অন্তর্বর্তী সরকারকে হুঁশিয়ার করে বলতে চাই আপনারা ভুলে যাবেন না, আপনার ওই ক্ষমতার চেয়ার আমার ভাইয়ের রক্তের ওপর বসে আছেন । রক্তের সঙ্গে বেইমানি করবেন না।’

তিনি আরও বলেন, ‘আওয়ামী লীগ আমাদের শত্রু, দেশের শত্রু। যারা আওয়ামী লীগের গোলামি করতে চাইবে তারাও শত্রু হিসেবে গণ্য হবে।’

ট্যাগ

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইনফরমেশন সেভ করুন

জনপ্রিয়

যশোরে ডেঙ্গুর সংক্রমণ অব্যাহত, হাসপাতালে ভর্তি ২ হাজার ২৮ জন ২৪ ঘণ্টায় নতুন রোগী ২৫ জন, চলতি বছরে মৃত্যু ২

আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে জবিতে বিক্ষোভ

আপডেট সময়: ০৭:৩৭:১০ অপরাহ্ন, শুক্রবার, ২১ মার্চ ২০২৫