ঢাকা ০৬:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

অস্ত্র জমা না দেওয়ায় পলকের বিরুদ্ধে মামলা

  • আপডেট সময়: ০৭:৪৪:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫
  • ৮৫ জন দেখেছে
Spread the love

লোকসমাচার ডেস্ক:নাটোর-৩ আসনের সাবেক এমপি ও তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করেছে নাটোরের সিংড়া থানা পুলিশ।

বুধবার (২৩ এপ্রিল) পলকের নিজ এলাকা সিংড়া থানার এসআই আবুল কালাম আজাদ বাদী হয়ে মামলাটি করেন।

মামলার এজাহারে বলা হয়েছে, গত বছরের ৫ আগস্ট পর্যন্ত প্রদান করা সব আগ্নেয়াস্ত্রের লাইসেন্স স্থগিত করে ৩ সেপ্টেম্বরের মধ্যে অস্ত্রগুলো সংশ্লিষ্ট থানায় জমা দেওয়ার নির্দেশ দেয় অন্তর্বর্তী সরকার। কিন্তু সরকারের বেঁধে দেওয়া সময় পার হলেও পলকের হেফাজতে থাকা একটি পিস্তল ও একটি শর্টগান থানায় জমা দেওয়া হয়নি। এ কারণে ১৮৭৮ সালের অস্ত্র আইনে মামলাটি দায়ের করা হয়েছে।

সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসমাউল হক মামলাটি নথিভুক্ত করে তদন্তের নির্দেশ দিয়েছেন।

ট্যাগ

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইনফরমেশন সেভ করুন

জনপ্রিয়

যশোরে ডেঙ্গুর সংক্রমণ অব্যাহত, হাসপাতালে ভর্তি ২ হাজার ২৮ জন ২৪ ঘণ্টায় নতুন রোগী ২৫ জন, চলতি বছরে মৃত্যু ২

অস্ত্র জমা না দেওয়ায় পলকের বিরুদ্ধে মামলা

আপডেট সময়: ০৭:৪৪:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫