ঢাকা ১১:২৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

অসহায় মানুষের সুরক্ষা নিশ্চিত করতে হবে: ওবায়দুল কাদের

  • আপডেট সময়: ০৩:২৩:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২০
  • ১৩৩ জন দেখেছে
Spread the love

লোকসমাচার ডেস্ক: অসহায় ও গরীব মানুষকে সুরক্ষা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

বৃহস্পতিবার ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে দলটির ত্রাণ উপ-কমিটির উদ্যোগে অসহায় ও গরীব মানুষের মাঝে প্রতিনিধির মাধ্যমে খাদ্যসামগ্রী বিতরণের আগে তাঁর বাসা থেকে ভিডিও কানফারেন্সে তিনি একথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার মতো একজন সাহসী এবং পরীক্ষীত নেতৃত্ব আছে বলেই বাংলাদেশ অনেক সংকট ও দুর্যোগ মোকাবিলা করতে পেরেছে। তার নেতৃত্বে এই করোনাভাইরাস মোকাবিলা করতে আমরা সক্ষম হবো।

এই সংকটকালে যারা কষ্টে আছেন তাদের সাহায্য অব্যাহত রাখার আহবান জানিয়ে ওবায়দুল কাদের বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে আওয়ামী লীগের নেতাকর্মীদের অসহায় মানুষের পাশে দাঁড়াতে হবে। প্রতিটা মানুষের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিতে হবে। দেশের জনগণই আমাদের মূল শক্তি, তাই যারা কর্ম হারিয়ে দিশেহারা, তাদের খুঁজে খুঁজে বাড়ি গিয়ে ত্রাণ দিতে হবে।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন,এই সংকটে দুটো বিষয়ের উপর গুরুত্ব দিতে হবে। তা হলো এই যুদ্ধে করোনাকে মোকাবিলা করতে হবে এবং গরীব মানুষের সুরক্ষা নিশ্চিত করতে হবে। প্রধানমন্ত্রীর নেতৃত্বে ভয়কে জয় করবো ইনশাআল্লাহ।

তিনি বলেন, কৃষকের ধান কাটা কর্মসূচিতে কৃষকলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগের নেতৃবৃন্দ অংশ নিয়ে কৃষকের ধান কেটে ঘরে তুলে দিয়েছেন। এজন্য তাদেরকে ধন্যবাদ জানান।

পরে দেশের আলেম ওলামা, মটোরচালক লীগ, মহিলা শ্রমিকলীগ,ফটো জার্নালিস্ট, মুক্তিযোদ্ধা ও বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিদের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য বেগম মতিয়া চৌধুরী, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী,উপ-দফতর সম্পাদক সায়েম খান ও স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নির্মল রঞ্জন গুহ।

ট্যাগ

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইনফরমেশন সেভ করুন

জনপ্রিয়

যশোরে ডেঙ্গুর সংক্রমণ অব্যাহত, হাসপাতালে ভর্তি ২ হাজার ২৮ জন ২৪ ঘণ্টায় নতুন রোগী ২৫ জন, চলতি বছরে মৃত্যু ২

অসহায় মানুষের সুরক্ষা নিশ্চিত করতে হবে: ওবায়দুল কাদের

আপডেট সময়: ০৩:২৩:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২০