ঢাকা ০৮:৩৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

অভিযোগ করাই বিএনপির কাজ: কাদের

  • আপডেট সময়: ০৯:০২:২৪ অপরাহ্ন, শনিবার, ২৮ ডিসেম্বর ২০১৯
  • ১১৭ জন দেখেছে
Spread the love

লোকসমাচার ডেস্ক:বিএনপির নির্বাচনী সুষ্ঠু পরিবেশ নিয়ে অভিযোগ প্রসঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, অভিযোগ করাই হলো বিএনপির কাজ। সিটি কর্পোরেশন নির্বাচন সুষ্ঠু হবে-এটা জেনেও তারা অভিযোগ করছে।

শনিবার (২৮ ডিসেম্বর) সকাল সোয়া ৯টায় আওয়ামী লীগের নতুন কমিটি ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দেয়ার পর তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রথমে এবং পরে দলের সভাপতি হিসেবে নতুন কমিটির সদস্যদের নিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন।

নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) নিয়ে ওবায়দুল কাদের বলেন, ডিজিটাল যুগে ইভিএম ব্যবহারের যৌক্তিকতা রয়েছে। পার্শ্ববর্তী দেশ ভারতেও অনেক বিতর্কের পরও নির্বাচন হয়েছে ইলেকট্রনিক ভোটিং মেশিন দিয়ে।

নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়ন, গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেয়া এবং ঘরে ঘরে একজনের চাকরি নিশ্চিত করা আওয়ামী লীগের জন্য ‘বড় চ্যালেঞ্জ’ বলে মনে করছেন তিনি।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, দলকে সরকার থেকে আলাদা করার কাজ চলছে। আওয়ামী লীগ মনে করে, দল শক্তিশালী হলে সরকারও শক্তিশালী হবে।

ট্যাগ

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইনফরমেশন সেভ করুন

জনপ্রিয়

যশোরে ডেঙ্গুর সংক্রমণ অব্যাহত, হাসপাতালে ভর্তি ২ হাজার ২৮ জন ২৪ ঘণ্টায় নতুন রোগী ২৫ জন, চলতি বছরে মৃত্যু ২

অভিযোগ করাই বিএনপির কাজ: কাদের

আপডেট সময়: ০৯:০২:২৪ অপরাহ্ন, শনিবার, ২৮ ডিসেম্বর ২০১৯