ঢাকা ০৬:৪১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

অভিনেত্রী রোমানা স্বর্ণা গ্রেপ্তার

  • আপডেট সময়: ১০:৫৭:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ মার্চ ২০২১
  • ১৫৪ জন দেখেছে
Spread the love

লোকসমাচার ডেস্ক:প্রতারণার মাধ্যমে এক সৌদি প্রবাসীর কাছ থেকে কোটি টাকারও বেশি অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগের মামলায় মডেল ও অভিনেত্রী রোমানা ইসলাম স্বর্ণাকে গ্রেপ্তার করা হয়েছে। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় তাকে রাজধানীর মোহাম্মদপুরের লালমাটিয়া এলাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ।

ঢাকা মহানগর পুলিশের তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) মৃত্যুঞ্জয় দে সজল বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘এক সৌদি প্রবাসীর দায়ের করা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। মামলায় তার বিরুদ্ধে প্রতারণার মাধ্যমে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ করেছেন ওই ভুক্তভোগী।’

এ মামলার অন্য আসামিরা হলেন- আশরাফি ইসলাম শেইলী (৬০), নাহিদ হাসান রেমি (৩৬), আন্নাফি (২০), ফারহা আহম্মেদ (৩০) ও অজ্ঞাত এক যুবক (৩৭)।

মামলায় সৌদি প্রবাসী ওই ব্যক্তি উল্লেখ করেন, প্রতারণার মাধ্যমে বিয়ে করে তার কাছ থেকে বিভিন্ন সময় বিভিন্ন অজুহাতে কোটি টাকারও বেশি অর্থ হাতিয়ে নিয়েছেন রোমানা। তার অভিযোগের ভিত্তিতে মোহাম্মদপুর থানা পুলিশ স্বর্ণাকে গ্রেপ্তার করেছে।

ট্যাগ

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইনফরমেশন সেভ করুন

জনপ্রিয়

যশোরে ডেঙ্গুর সংক্রমণ অব্যাহত, হাসপাতালে ভর্তি ২ হাজার ২৮ জন ২৪ ঘণ্টায় নতুন রোগী ২৫ জন, চলতি বছরে মৃত্যু ২

অভিনেত্রী রোমানা স্বর্ণা গ্রেপ্তার

আপডেট সময়: ১০:৫৭:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ মার্চ ২০২১