ঢাকা ১০:৪১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

অবৈধ ইটভাটার বিরুদ্ধে পদক্ষেপ নিতে হাইকোর্টের নির্দেশ

  • আপডেট সময়: ০৮:২৪:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪
  • ১১৪ জন দেখেছে
Spread the love

লোকসমাচার ডেস্ক:দেশের বিভিন্ন স্থানে থাকা অবৈধ ইটভাটার বিরুদ্ধে সাতদিনের মধ্যে পদক্ষেপ নিতে বিভাগীয় কমিশনারদের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) হাইকোর্টের বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের (এইচআরপিবি) পক্ষে শুনানি করেন সিনিয়র অ্যাডভোকেট মনজিল মোরসেদ। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তামিম খান।

মনজিল মোরসেদ জানান, সারাদেশে অবৈধ ইটভাটার কার্যক্রম বন্ধে ২০২২ সালে জনস্বার্থে এইচআরপিবি একটি রিট পিটিশন দায়ের করে। ওই রিট পিটিশনের শুনানি শেষে আদালত বিবাদীদের প্রতি রুল জারি করে অবৈধ ইটভাটার কার্যক্রম বন্ধের নির্দেশ দেন। এ বিষয়ে বিভাগীয় কমিশনাররা পদক্ষেপ না নেওয়ায় এবং কার্যক্রমের অগ্রগতি সম্পর্কে প্রতিবেদন জামা না দেওয়ায় এইচআরপিবি আদালতে একটি আবেদন করে।

আবেদনে বলা হয়, অক্টোবর থেকে এপ্রিল পর্যন্ত ইট উৎপাদন ও ভাটা পরিচালনার মৌসুম। এ সময় অসংখ্য অবৈধ ইটভাটা তাদের কার্যক্রম শুরু করেছে এবং করতে যাচ্ছে, যা পরিবেশের জন্য অত্যন্ত হুমকিস্বরূপ। অবৈধ ইটভাটাগুলো যাতে কার্যক্রম শুরু করতে না পারে এ বিষয়ে আদালতে আবেদনটি দাখিল করা হয়।

শুনানি শেষে দেশের আটটি বিভাগের বিভিন্ন স্থানে থাকা অবৈধ ইটভাটার কার্যক্রম যাতে শুরু না করতে পারে সে ব্যাপারে পদক্ষেপ নিতে নির্দেশ দেন হাইকোর্ট।

একইসঙ্গে সাত দিনের মধ্যে বিভাগীয় কমিশনারদের নিজ নিজ এলাকার অবৈধ ইটভাটার মালিকরা যাতে তাদের কার্যক্রম শুরু না করতে পারে সে বিষয়ে ব্যবস্থা গ্রহণ করতে বলা হয়েছে। এ ছাড়া ওই কার্যক্রম সম্পর্কে আগামী ১৫ ডিসেম্বরের মধ্যে আদালতে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।

ট্যাগ

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইনফরমেশন সেভ করুন

জনপ্রিয়

যশোরে ডেঙ্গুর সংক্রমণ অব্যাহত, হাসপাতালে ভর্তি ২ হাজার ২৮ জন ২৪ ঘণ্টায় নতুন রোগী ২৫ জন, চলতি বছরে মৃত্যু ২

অবৈধ ইটভাটার বিরুদ্ধে পদক্ষেপ নিতে হাইকোর্টের নির্দেশ

আপডেট সময়: ০৮:২৪:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪