ঢাকা ১১:১৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

অবশেষে রাজি হল ভারত

  • আপডেট সময়: ১১:০৯:৪৭ পূর্বাহ্ন, সোমবার, ১৭ ফেব্রুয়ারী ২০২০
  • ১৪৯ জন দেখেছে
Spread the love

লোকসমাচার ডেস্ক: দেশের বাইরে গোলাপি বলের টেস্ট খেলার প্রস্তাব একাধিকবার পেয়েছিল ভারত। প্রত্যেকবারই প্রস্তাব ফিরিয়ে দেয় বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)। কিন্তু সৌরভ গাঙ্গুলি এবার রাজি হয়েছেন।

দিল্লিতে রবিবার সৌরভ গাঙ্গুলির নেতৃত্বে বৈঠকে বসেছিল বিসিসিআই। সেখানেই এ সিদ্ধান্ত হয়।

দেশের বাইরে অস্ট্রেলিয়ায় প্রথম দিবারাত্রির টেস্ট খেলবে ভারত। ২০২০-২১ মৌসুমে সেখানে চারটি টেস্ট হবে। এর মধ্যে অস্ট্রেলিয়া চেয়েছিল দুটি দিবারাত্রির টেস্ট খেলতে। তবে ভারত একটিতে সম্মতি দিয়েছে বলে নিশ্চিত করেছে ক্রিকইনফো।

পাশাপাশি ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে কৃত্রিম আলোয় টেস্ট খেলবে ভারত। ইংল্যান্ড ভারতের মাটিতে ২০২১ সালে পাঁচটি টেস্ট খেলবে। আহমেদাবাদের সর্দার প্যাটেল স্টেডিয়ামে হবে দিবারাত্রির টেস্ট ম্যাচটি।

প্রসঙ্গত, ভারত গত বছর ইডেনে প্রথম দিবারাত্রির টেস্ট খেলেছিল। বাংলাদেশের বিপক্ষে হয়েছিল তাদের প্রথম গোলাপি বলে টেস্ট। ওই ম্যাচ দিয়ে বাংলাদেশেরও দিবারাত্রির টেস্টে অভিষেক হয়েছিল।

ট্যাগ

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইনফরমেশন সেভ করুন

জনপ্রিয়

যশোরে ডেঙ্গুর সংক্রমণ অব্যাহত, হাসপাতালে ভর্তি ২ হাজার ২৮ জন ২৪ ঘণ্টায় নতুন রোগী ২৫ জন, চলতি বছরে মৃত্যু ২

অবশেষে রাজি হল ভারত

আপডেট সময়: ১১:০৯:৪৭ পূর্বাহ্ন, সোমবার, ১৭ ফেব্রুয়ারী ২০২০