ঢাকা ১১:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

অনুপ্রবেশের অভিযোগে বিএসএফের হাতে ২ বাংলাদেশি আটক

  • আপডেট সময়: ০৩:০৪:৩৫ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২০
  • ২০৪ জন দেখেছে
Spread the love

লোকসমাচার ডেস্ক:কুড়িগ্রামের ভুরুঙ্গামারীর মইদাম সীমান্তে অনুপ্রবেশের অভিযোগে ২ বাংলাদেশিকে আটক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। শুক্রবার মধ্যরাতে এ ঘটনা ঘটে।

জানা গেছে, উপজেলার পাথরডুবি ইউনিয়নের দক্ষিণ বাঁশজানী গ্রামের সোহরাব আলীর ছেলে রাজমিস্ত্রী শামীম হোসেন (২৬) ও একই গ্রামের মো. হামিদুল ইসলামের ছেলে শাহজালাল মিয়া (১৭) রাত ১১টা ৪৫ মিনিটে আন্তর্জাতিক পিলার ৯৭৬-এর ৭ এস পিলারের নিকট কুচবিহার জেলার দিনহাটা থানার দীঘলটারী গ্রামের মৃত হাসু ডাকাতের ছেলে নাজির হোসেনের বাড়িতে রাজমিস্ত্রীর কাজ করতে যায়।

এদিকে ভারতের দীঘলটারী বিএসএফ ক্যাম্পের টহলরত বিএসএফের সদস্যরা বিষয়টি জানতে পেরে ওই বাড়ি থেকে তাদের আটক করে ক্যাম্পে নিয়ে যায়। এ রিপোর্ট লেখা পর্যন্ত তারা দীঘলটারী বিএসএফ ক্যাম্পে আটক রয়েছেন।

ট্যাগ

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইনফরমেশন সেভ করুন

জনপ্রিয়

বাগেরহাটে ১১ চোরাই গরু সহ পিকআপ ভ্যান উদ্ধার, গ্রেফতার ৩

অনুপ্রবেশের অভিযোগে বিএসএফের হাতে ২ বাংলাদেশি আটক

আপডেট সময়: ০৩:০৪:৩৫ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২০