ঢাকা ০৫:৫৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

অটোরিকশাকে বাসের ধাক্কা, স্বামী-স্ত্রীসহ নিহত ৩

  • আপডেট সময়: ০৬:৩৮:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুলাই ২০১৯
  • ১৭৫ জন দেখেছে
Spread the love

লোকসমাচার ডেস্ক : কুড়িগ্রামের সদর উপজেলায় সড়ক দুর্ঘটনায় স্বামী ও স্ত্রীসহ তিনজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও তিনজন। শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার কাঁঠালবাড়ির বাজারের কাছে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন গার্মেন্ট শ্রমিক মোস্তফা (৩৫), তার স্ত্রী জ্যোৎস্না (২৮) ও তার নানী আমেনা (৭৫)।

সদর থানার ওসি মাহফুজুর রহমান জানান, দুপুর সাড়ে ১২টার দিকে অটোরিকশাটি ৭ যাত্রী নিয়ে কুড়িগ্রাম থেকে কাঁঠালবাড়ি বাজারে পৌঁছায়। এ সময় রংপুরগামী একটি বাস ওই অটোরিকশাকে পেছন থেকে চাপা দেয়। এতে হতাহতের ঘটনা ঘটে।

আহতদের উদ্ধার করে কুড়িগ্রাম সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে চালকের অবস্থা গুরুতর হওয়ায় তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতের মরদেহ একই হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

ট্যাগ

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইনফরমেশন সেভ করুন

জনপ্রিয়

যশোরে ডেঙ্গুর সংক্রমণ অব্যাহত, হাসপাতালে ভর্তি ২ হাজার ২৮ জন ২৪ ঘণ্টায় নতুন রোগী ২৫ জন, চলতি বছরে মৃত্যু ২

অটোরিকশাকে বাসের ধাক্কা, স্বামী-স্ত্রীসহ নিহত ৩

আপডেট সময়: ০৬:৩৮:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুলাই ২০১৯