ঢাকা ০৬:৪১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

অঞ্জনার প্রসঙ্গে বিস্তারিত জানালেন মনির খান

  • আপডেট সময়: ১১:০৯:৪৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ ফেব্রুয়ারী ২০২১
  • ১৭৫ জন দেখেছে
Spread the love

লোকসমাচার ডেস্ক:অঞ্জনাকে নিয়ে বেশ কিছু গান করেছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী মনির খান। গানের সেই অঞ্জনাকে নিয়ে এ শিল্পীর শ্রোতা-ভক্তদের আগ্রহের শেষ নেই। যাকে নিয়ে গান বেঁধেছেন তার প্রসঙ্গে বিস্তারিত জানালেন মনির খান। এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, ‘অঞ্জনাকে ভালোবেসেই জীবন কাটালাম। সে আমার কৈশোরের স্মৃতি। না-হলে এত বছর তাকে মনের ঘরে পুষে রাখতে পারতাম না।’

অঞ্জনা এখন সৌদি প্রবাসী। মনির খান আরও বলেন, ‘স্কুলজীবনে অঞ্জনার প্রেমে পড়েছিলাম। পাশাপাশি স্কুলে অঞ্জনা পড়তে ক্লাস সেভেনে, আমি নাইনে। একসঙ্গে চলাফেরার মধ্যে দিয়ে দারুণ একটা বোঝাপড়া তৈরি হয় দুজনের। যদিও আমাদের দুজনের স্বপ্ন পূরণ হয়নি। ঈশ্বর হয়ত চাননি, তাই আমাদের প্রেম পূর্ণতা পায়নি।’

প্রায় ৩৩ বছর আগে সবশেষ অঞ্জনার সঙ্গে দেখা হয়েছিল মনির খানের। সর্ম্পকের বয়স যখন সাত বছর তখন অঞ্জনার বাবা প্রেমের বিষয়টি জানতে পেরে তাকে বিদেশ পাঠিয়ে দেয়। তখন মনির খানদের আর্থিক অবস্থা খুব ভালো ছিলো না। বিত্তশালী ছিলেন না বলেই ভালোবাসা হারিয়েছেন বলে জানিয়েছেন মনির খান।

ট্যাগ

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইনফরমেশন সেভ করুন

জনপ্রিয়

যশোরে ডেঙ্গুর সংক্রমণ অব্যাহত, হাসপাতালে ভর্তি ২ হাজার ২৮ জন ২৪ ঘণ্টায় নতুন রোগী ২৫ জন, চলতি বছরে মৃত্যু ২

অঞ্জনার প্রসঙ্গে বিস্তারিত জানালেন মনির খান

আপডেট সময়: ১১:০৯:৪৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ ফেব্রুয়ারী ২০২১