ঢাকা ০৩:৩৪ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মানবসেবায় জেডআরএফ’র অসাধারণ দৃষ্টান্ত: জুবাইদা রহমান

  • আপডেট সময়: ০৩:২২:৪০ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬
  • ১৭ জন দেখেছে
Spread the love

লোকসমাচার ডেস্ক:জিয়াউর রহমান ফাউন্ডেশন (জেডআরএফ) মানবসেবায় অসাধারণ দৃষ্টান্ত বলে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ও ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান।

তিনি বলেছেন, জিয়াউর রহমান ফাউন্ডেশন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে গঠিত, আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশীর্বাদে সিক্ত এবং তারেক রহমানের উদ্যোগ ও অনুপ্রেরণায় প্রতিষ্ঠিত বাংলাদেশের মানবিকতার এক অসাধারণ দৃষ্টান্ত।

রোববার রাজধানীর শহীদ আবু সাঈদ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে জিয়াউর রহমান ফাউন্ডেশনের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে এ কথা বলেন ডা. জুবাইদা রহমান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

হৃদরোগ বিশেষজ্ঞ ডা. জুবাইদা রহমান বলেন, বিগত ২৭ বছরে মানবসেবার ছোট চারাগাছ থেকে জিয়াউর রহমান ফাউন্ডেশন আজ মহিরুহে পরিণত হওয়ার পথে রয়েছে। প্রতিষ্ঠাবার্ষিকীর এই শুভলগ্নে ফাউন্ডেশনের সব সদস্যকে আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ জানান তিনি।

তিনি বলেন, ‘মানুষের জন্য মানুষ। একটু চেষ্টা, একটি উদ্যোগ- এই সংকল্পে জিয়াউর রহমান ফাউন্ডেশন এগিয়ে যাচ্ছে।’

জুবাইদা রহমান আরও বলেন, জিয়াউর রহমান ফাউন্ডেশন সব সময় বাংলাদেশের সর্বত্র প্রতিটি মানুষের পাশে থেকেছে, ভবিষ্যতেও থাকবে। বিভিন্ন মানবসেবামূলক কর্মকাণ্ডের মাধ্যমে ফাউন্ডেশন ভবিষ্যতে সারা বিশ্বে মানবিকতার উজ্জ্বল উদাহরণ হয়ে থাকবে বলে তিনি আশা প্রকাশ করেন।

জিয়াউর রহমান ফাউন্ডেশনের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন কমিটির সদস্যসচিব অধ্যাপক ডা. সরকার মাহবুব আহমেদ শামীম অনুষ্ঠান সঞ্চালনা করেন। এতে স্বাগত বক্তব্য দেন ফাউন্ডেশনের পরিচালক ও উদ্‌যাপন কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান।

পবিত্র কোরআন তিলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। পরে জিয়াউর রহমান ফাউন্ডেশনের সেবামূলক কার্যক্রম নিয়ে একটি ভিডিওচিত্র প্রদর্শন করা হয়।

এর আগে ফাউন্ডেশন আয়োজিত আইডিয়া ফেস্ট প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার হিসেবে চেক ও সনদ বিতরণ করা হয়। প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয় শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় দল। পরে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রকাশিত একটি স্মারকের মোড়ক উন্মোচন করা হয়।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সংরক্ষিত নারী আসনের সদস্য সেলিমা রহমান, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন, খাদ্যমন্ত্রী আফরোজা খানম, ভূমি প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন এবং ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার প্রমুখ।

জিয়াউর রহমান ফাউন্ডেশন
জিয়াউর রহমান ফাউন্ডেশন একটি অলাভজনক স্বেচ্ছাসেবী সংগঠন। ১৯৯৯ সালের ১৮ অক্টোবর সংগঠনটির যাত্রা শুরু হয়। বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান তার বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতি রক্ষার্থে এটি প্রতিষ্ঠা করেন।

‘একটি উদ্যোগ, একটু চেষ্টা এনে দেবে সচ্ছলতা, দেশে আসবে স্বনির্ভরতা’- এই স্লোগান ধারণ করে জেডআরএফ গরিব ও অসহায় মানুষের পাশে দাঁড়ায়। মানবসেবায় বিভিন্ন দৃষ্টান্তমূলক কাজের মাধ্যমে সংগঠনটি এরই মধ্যে সারাদেশে ব্যাপক পরিচিতি ও সুনাম অর্জন করেছে।

ট্যাগ

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইনফরমেশন সেভ করুন

জনপ্রিয়

‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী

মানবসেবায় জেডআরএফ’র অসাধারণ দৃষ্টান্ত: জুবাইদা রহমান

আপডেট সময়: ০৩:২২:৪০ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬