ঢাকা ০৩:৩৩ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

নতুন দায়িত্ব পেলেন এমপি মুস্তাফিজুর রহমান দিপু

  • আপডেট সময়: ০৯:৪৪:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
  • ২৮ জন দেখেছে
Spread the love

লোকসমাচার ডেস্ক:নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু দুটি সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছেন।

সম্প্রতি জাতীয় সংসদ সচিবালয়ের বিজ্ঞপ্তি অনুযায়ী, তাকে সরকারি প্রতিষ্ঠান সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি এবং শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য করা হয়েছে।

সংসদীয় স্থায়ী কমিটির মাধ্যমে সরকারি প্রতিষ্ঠানগুলোর কার্যক্রম, শিল্পখাতের বিভিন্ন বিষয় এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কর্মকাণ্ড সংসদীয় পর্যায়ে পর্যালোচনা ও আলোচনার সুযোগ রয়েছে। ফলে নতুন দায়িত্বের মাধ্যমে জাতীয় পর্যায়ের গুরুত্বপূর্ণ দুটি খাতে কাজ করার সুযোগ পেলেন রূপগঞ্জের এই সংসদ সদস্য।

বিশেষ করে শিল্পাঞ্চল হিসেবে পরিচিত রূপগঞ্জের শিল্পকারখানা, ব্যবসা-বাণিজ্য, কর্মসংস্থান, অবকাঠামো, গ্যাস ও জ্বালানি সুবিধাসহ স্থানীয় বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার বিষয়গুলো সংশ্লিষ্ট সংসদীয় কমিটিতে তুলে ধরার সুযোগ তৈরি হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

জাতীয় সংসদের উন্মুক্ত তথ্যভান্ডারেও মুস্তাফিজুর রহমান ভূঁইয়ার সদস্যপদ হিসেবে সরকারি প্রতিষ্ঠান সম্পর্কিত কমিটি ও শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির তথ্য উল্লেখ রয়েছে। এদিকে নতুন দায়িত্ব পাওয়ার পর দিপু ভূঁইয়ার পক্ষ থেকে দেওয়া এক বার্তায় এ দায়িত্ব অর্পণের জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও সংসদ নেতা তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে।

একই সঙ্গে জাতীয় পর্যায়ে দায়িত্ব পালনের পাশাপাশি রূপগঞ্জের মানুষের প্রয়োজন, সমস্যা ও উন্নয়নের বিষয়গুলো সংসদে তুলে ধরার প্রত্যাশা ব্যক্ত করা হয়েছে।

ট্যাগ

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইনফরমেশন সেভ করুন

জনপ্রিয়

‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী

নতুন দায়িত্ব পেলেন এমপি মুস্তাফিজুর রহমান দিপু

আপডেট সময়: ০৯:৪৪:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬