ঢাকা ০৮:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

নবাবগঞ্জে সিএনজিচালিত অটোরিকশা উল্টে যুবকের মৃত্যু

  • আপডেট সময়: ১১:০১:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬
  • ২৭ জন দেখেছে
Spread the love

লোকসমাচার,নবাবগঞ্জ,থানা প্রতিনিধি:ঢাকার নবাবগঞ্জে সিএনজিচালিত অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে মো. আলাউদ্দিন (২০) নামের এক যুবক নিহত হয়েছেন। আলাউদ্দিন ওই অটোরিকশার যাত্রী ছিলেন।

সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে নবাবগঞ্জের খাসরুল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে আলাউদ্দিন গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক সন্ধ্যা সাড়ে সাতটার দিকে মৃত ঘোষণা করেন।

নিহতের মা সালমা বেগম জানান, বিকেল ৪টার দিকে খাসরুল এলাকায় সিএনজিচালিত অটোরিকশা করে যাওয়ার সময় হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে সেটি উল্টে যায়। এতে আলাউদ্দিন গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন। সন্ধ্যা সাড়ে সাতটার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত আলাউদ্দিন কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া থানার দুলালপুর গ্রামের আবুল কালামের ছেলে। তিনি রাজধানীর যাত্রাবাড়ীতে পরিবারের সঙ্গে বসবাস করে বাবার ব্যবসা দেখাশোনা করতেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক হাবিবুর রহমান জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় অবগত করা হয়েছে।

ট্যাগ

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইনফরমেশন সেভ করুন

জনপ্রিয়

হুতিদের ওপর হামলা চালাতে সৌদি যুবরাজের ফোন, ট্রাম্পের প্রত্যাখ্যান

নবাবগঞ্জে সিএনজিচালিত অটোরিকশা উল্টে যুবকের মৃত্যু

আপডেট সময়: ১১:০১:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬