ঢাকা ১২:০২ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

লক্ষ্মীপুরে পানিতে ডুবে দাদা-নাতনীসহ ৩ জনের মৃত্যু

  • আপডেট সময়: ১১:৫৮:৫৯ অপরাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬
  • ৩১ জন দেখেছে
Spread the love

লোকসমাচার ডেস্ক:লক্ষ্মীপুরে মজুচৌধুরীহাট সড়কের পাশে পুকুরের পানিতে ডুবে একই পরিবারের দাদা-নাতি ও নাতনিসহ তিনজনের মৃত্যু হয়েছে।

রোববার (৬ সেপ্টেম্বর) দুপুরে এই ঘটনা ঘটে।

নিহতরা হলেন, দাদা আবু সিদ্দিক (৫০), নাতি পিয়াস হোসেন (৯) ও নাতনি পমি আক্তার (৯)। এই ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রোববার দুপুরে লক্ষ্মীপুর মজুচৌধুরীরহাট সড়কের পাশে পুকুরে গোসল করতে যায় তিনজন। প্রথমে দাদা আবু সিদ্দিক পরে নাতি পিয়াস হোসেন ও নাতনি পমি আক্তার পানিতে ডুবে যায়। এক পর্যায়ে দাদা আবু সিদ্দিক ও নাতনি পমি আক্তারের মরদেহ ভেসে উঠতে দেখে স্থানীয়রা। পরে দুইজনের মরদেহ উদ্ধার করা হয়। নাতি পিয়াস হোসেনকে উদ্ধার করে সদর হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেছেন।

বিষয়টি নিশ্চিত করেন সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. অরুপ পাল।

সদর থানার ওসি মো. ওয়াহিদ পারভেজ বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে ফোর্স পাঠানো হয়েছে। তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

ট্যাগ

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইনফরমেশন সেভ করুন

জনপ্রিয়

চলতি বছরই ৪১ লাখ পরিবারকে ফ্যামিলি কার্ড দেয়া হবে: প্রধানমন্ত্রী

লক্ষ্মীপুরে পানিতে ডুবে দাদা-নাতনীসহ ৩ জনের মৃত্যু

আপডেট সময়: ১১:৫৮:৫৯ অপরাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬