ঢাকা ১২:০৪ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

মাছ ধরতে গিয়ে বজ্রপাতে দুই জেলে নিহত

  • আপডেট সময়: ১১:৫৬:২০ অপরাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬
  • ২৩ জন দেখেছে
Spread the love

লোকসমাচার,পটুয়াখালী প্রতিনিধি:পটুয়াখালীর রাঙ্গাবালীতে বঙ্গোপসাগরের মোহনায় মাছ ধরতে গিয়ে একটি ফিশিং বোটে বজ্রপাতে দুই জেলে নিহত হয়েছেন। এ ঘটনায় বোটের মাঝিসহ আরও ৩ জন আহত হয়েছেন।

রোববার (৬ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে উপজেলার মায়ারচর সংলগ্ন বঙ্গোপসাগরের মোহনায় এ বজ্রপাতের ঘটনা ঘটে।

নিহতরা হলেন- রাঙ্গাবালী উপজেলার যুগিরহাওলা-সামুদাবাদ এলাকার শহিদ সিকদারের ছেলে সাকিব (২৩) ও হাবিব খাঁর ছেলে ইমন (২৪)। তাদের প্রত্যেকের একটি করে সন্তান রয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, রোববার সকালে সুমন খাঁর মালিকানাধীন একটি ফিশিং বোটে সাকিব, ইমনসহ ৫ জেলে ইলিশ ধরতে বঙ্গোপসাগরে যান। বিকেল ৪টার দিকে মায়ারচর সংলগ্ন এলাকায় জাল ফেলার সময় হঠাৎ বোটটিতে বজ্রপাত হয়। এতে বোটে থাকা সবাই আহত ও অসুস্থ হয়ে পড়েন।

পরে কাছাকাছি থাকা অন্য একটি মাছ ধরার বোটের সহায়তায় আহতদের উদ্ধার করে তীরে নিয়ে আসা হয়। সেখানে স্থানীয় চিকিৎসকের কাছে নেওয়া হলে সাকিব ও ইমনকে মৃত ঘোষণা করা হয়।

বজ্রপাতে বোটের মাঝি সুমন খাঁ এবং জেলে নিবির ও নিপু আহত হয়েছেন। তারা প্রাথমিক চিকিৎসা নিয়ে নিজ নিজ বাড়িতে ফিরে গেছেন।

বোটের মালিক ও নিহত ইমনের বড় ভাই সুমন খাঁ বলেন, সকাল ১০টার দিকে আমরা মাছ ধরতে সাগরে যাই। বিকেলে মায়ারচর এলাকায় জাল ফেলছিলাম। হঠাৎ বজ্রপাতের পর আমি পেছনে তাকিয়ে দেখি, আমার ভাই ইমন নেই। সাথে আমরাও অসুস্থ হয়ে পড়ি। পরে অন্য একটি বোট এসে আমাদের উদ্ধার করেছে।

রাঙ্গাবালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিম উদ্দিন বলেন, বিকেলে বজ্রপাতের দুই জেলে নিহত ও তিনজন আহত হওয়ার খবর পেয়েছি। ঘটনাস্থলে পুলিশের একজন উপপরিদর্শক (এসআই) পাঠানো হয়েছে। পরিবারের সঙ্গে কথা বলা হচ্ছে।

ট্যাগ

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইনফরমেশন সেভ করুন

জনপ্রিয়

চলতি বছরই ৪১ লাখ পরিবারকে ফ্যামিলি কার্ড দেয়া হবে: প্রধানমন্ত্রী

মাছ ধরতে গিয়ে বজ্রপাতে দুই জেলে নিহত

আপডেট সময়: ১১:৫৬:২০ অপরাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬