ঢাকা ১২:০৩ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

মাদারীপুরে পিকআপ ভ্যান উল্টে প্রাণ গেল পুলিশ সদস্যের

  • আপডেট সময়: ১১:৩৮:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬
  • ২৪ জন দেখেছে
Spread the love

লোকসমাচার,মাদারীপুর প্রতিনিধি:মাদারীপুরে আসামি বহনকারী পুলিশের পিকআপ উল্টে পুলিশ কনস্টেবল আব্দুস সালাম (৫১) মারা গেছে। এই ঘটনায় আহত হয়েছেন আসামি ও পুলিশসহ ১০ জন।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ৩টার দিকে মাদারীপুর সদর উপজেলার খোয়াজপুর ইউনিয়নের পখিরা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত পুলিশ সদস্য শিবচরের ভদ্রাসন পুলিশ ফাঁড়িতে কর্মরত ছিলেন। তিনি কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ উপজেলার পশ্চিম চরকরমশি গ্রামের বাসিন্দা।

আহত পথচারীরা হলেন- মাদারীপুর সদর উপজেলার পখিরা গ্রামের ইব্রাহিম সরদার ও তার মেয়ে ইলমা। আহত আসামিরা হলেন- শিবচরের ভান্ডারিকান্দি গ্রামের সুলতান চোকদার, একই গ্রামের রুবেল চোকদার ও ফরিদপুরের ভাঙ্গা উপজেলার নুরুজ্জামান।

আহত পুলিশ সদস্যরা হলেন- ভদ্রাসন পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ মো. মোজাম্মেল হক (৪৫), কনস্টেবল সোহেল মাতুব্বর (৩৫), কনস্টেবল শামীম মিয়া (৩৪), কনস্টেবল হাসান হোসেন (২৫) ও কনস্টেবল শরীফুল ইসলাম (৩২)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শিবচর থানায় দায়ের করা একটি ফৌজদারি মামলায় শহরের ইটেরপুল এলাকা থেকে ৩ আসামিকে গ্রেফতার করা হয়। শিবচরের ভদ্রাসন পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোজাম্মেল হকের নেতৃত্বে চালানো অভিযান শেষে শিবচর থানার দিকে ফিরছিল আসামি বহনকারী পুলিশের পিকআপ গাড়িটি। এসময় মাদারীপুর সদর উপজেলার পখিরা এলাকায় আসলে, রাস্তা পার হতে যাওয়া পথচারী এক শিশু ও তার বাবাকে বাঁচাতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়ে পিকআপটি। বেপরোয়া গতি থাকায় সড়কেই উল্টে যায় পুলিশের পিকআপ ভ্যানটি। ঘটনাস্থলে পুলিশ সদস্য আব্দুস সালামের মৃত্য হয়। আহত হয় ৩ আসামি, ৫ পুলিশ ও ২ পথচারী। তাদের উদ্ধার করে প্রথমে মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে সবাইকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও রাজারবাগ পুলিশ হাসপাতালে পাঠানো হয়েছে।

মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ফারিহা রফিক ভাবনা বলেন, ‘সড়ক দুর্ঘটনায় পুলিশ সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় আহতদের ঢাকায় পাঠানো হয়েছে। মূলত সড়কে রাস্তা পার হতে যাওয়া শিশুকে বাঁচাতেই দুর্ঘটনার কবলে পড়ে পুলিশের পিকআপ ভ্যানটি।’

ট্যাগ

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইনফরমেশন সেভ করুন

জনপ্রিয়

চলতি বছরই ৪১ লাখ পরিবারকে ফ্যামিলি কার্ড দেয়া হবে: প্রধানমন্ত্রী

মাদারীপুরে পিকআপ ভ্যান উল্টে প্রাণ গেল পুলিশ সদস্যের

আপডেট সময়: ১১:৩৮:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬