মণিরামপুর প্রতিনিধিঃ যশোর-সাতক্ষীরা মহাসড়কের মণিরামপুর বাজারের গো-হাট মোড়ে দ্রুতগামী পন্যবাহী ট্রাকের চাকার পিষ্টে আহত হয়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে মোঃ ইউনুস আলী(৪৬) নামের এক সাবেক ইউপি সদস্য। মঙ্গলবার (১৭ই আগষ্ট) রাত আনুমানিক ৯টা ৪০ মিঃ এর দিকে সংগঠিত ঐ সড়ক দূর্ঘটনায় আহত ব্যাক্তির নিজস্ব পালসার ১৫০ সিসির মোটরসাইকেল যোগে গোহাট মোড়দিয়ে প্রধান সড়কে উঠলে সাতক্ষীরা দিক হতে আসা দ্রুতগামী (ঢাকা মেঃ ট ১২-০৯৯৯) ঘাতক ট্রাকটি সরাসরি চাপা দিলে এ দূর্ঘটনা ঘটে।
প্রত্যাক্ষদর্শীরা জানান, বাইকটি ঝিকরগাছা সড়ক হতে প্রধান সড়কে উঠলে ঘাতক ঐ ট্রাকটি সমান গতীতে চালিয়ে দেই,ধাক্কা খেয়ে বাইক আরোহী অপরজন ছিটকে পড়লেও বাইকের চালক মারাত্মক আহত উপজেলার ঘুঘুরাইল গ্রামের আব্দুল খালেকের ছেলে সাবেক ইউপি সদস্য মোঃ ইউনুস আলী ট্রাকের সামনের চাকায় আটকে যায়। এ সময় প্রত্যাক্ষদর্শীরা ট্রাকটিকে গতিরোধ করলেও চালক কর্ণপাত না করে প্রায় ১শ মিঃ পর্যন্ত টেনে নিয়ে গেলে আহত ব্যাক্তির শরীর পিচের সাথে ঘসে কোমর হতে পা পর্যন্ত শরীরের ৭৫% অংশ ক্ষতিগ্রস্ত হয়। খবর পেয়ে মণিরামপুর ফায়ার সার্ভিসের একটি টিম দ্রুত তাকে উদ্ধার করে মণিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়,অবস্থা আশংকাজনক হওয়ায় তাৎক্ষণিক তাকে যশোর সদর হাসপাতালে প্রেরন করা হয় বলে চলতি তথ্য নিশ্চিত করেছেন কর্তব্যরত চিকিৎসক মেহেদী হাসান।
খবর পেয়ে মণিরামপুর থানা পুলিশ ঘঠনাস্থল পরিদর্শন করলেও জনতার হাতে আটক কৃত ঘাতক ট্রাক ও ড্রাইভারকে হেফাজতে নিতে পারেনি পুলিশ। প্রত্যাক্ষদর্শীদের মতে চালককে কৌশলে ও পরে থানা পুলিশের উপস্থিতিতে ঘাতক ট্রাকটিকে তাৎক্ষণিক নিয়ে যায় মালিক পক্ষ।




















