ঢাকা ১২:০৩ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

রাজাপুরে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদযাপন ও আলোচনা সভা

  • আপডেট সময়: ০৭:৩৮:৪১ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬
  • ৪৪ জন দেখেছে
Spread the love

মিঠুন চক্রবর্তী, ঝালকাঠি প্রতিনিধি:’রুপালি মৎস্য স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’— এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঝালকাঠি রাজাপুরে জাতীয় মৎস্য পক্ষ -২০২৬ পালন করা হয়েছে।

রোববার (১৬ আগস্ট ) সকাল ১১ টায় উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য অফিসের আয়োজনে বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও মাছের পোনা অবমুক্তকরণের মধ্য দিয়ে কর্মসূচির উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে রাজাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিফাত আরা মৌরি এর সভাপ‌তি‌ত্বে প্রধান অতিথি হি‌সে‌বে উপস্থিত ছিলেন ঝালকাঠি-১ (রাজাপুর-কাঠালিয়া) আসনের সংসদ সদস্য রফিকুল ইসলাম জামাল।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিঃ উপজেলা মৎস কর্মকর্তা গৌতম মন্ডল, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো: আব্দুল্লাহ, উপজেলা কৃষি অফিসার মোসা. শাহিদা শারমিন আফরোজ, রাজাপুর উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুল হক নান্টু, রাজাপুর উপজেলা যুবদলের আহ্বায়ক মোঃ মাছুম বিল্লাহ পারভেজ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রতন দেবনাথ, সংসদ সদস্য এর ব্যক্তিগত সহকারি (পিএ) মো: ফোরকান হোসেন প্রমূখ।

আলোচনা সভায় বক্তারা মৎস্য সম্পদের উৎপাদন বৃদ্ধি, আধুনিক পদ্ধতিতে মাছ চাষ এবং দেশের অর্থনীতিতে মৎস্য খাতের অবদান বাড়াতে চাষি ও জেলেদের আরও কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান।

অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন এলাকার মৎস্য চাষি, জেলে, জনপ্রতিনিধি, উপজেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

পরে উপজেলার তিনজন শ্রেষ্ঠ মৎস্য চাষিকে জাতীয় মৎস্য সপ্তাহের সম্মাননা স্মারক প্রদান করা হয়।

ট্যাগ

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইনফরমেশন সেভ করুন

জনপ্রিয়

চলতি বছরই ৪১ লাখ পরিবারকে ফ্যামিলি কার্ড দেয়া হবে: প্রধানমন্ত্রী

রাজাপুরে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদযাপন ও আলোচনা সভা

আপডেট সময়: ০৭:৩৮:৪১ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬