ঢাকা ০৭:৫৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ঝালকাঠিতে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত, শহীদ পরিবার ও আহত জুলাই যোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা

  • আপডেট সময়: ০৫:২৩:২১ অপরাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬
  • ৪৭ জন দেখেছে
Spread the love

মিঠুন চক্রবর্তী, ঝালকাঠি প্রতিনিধি: জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে ঝালকাঠিতে জুলাই যোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৫ আগস্ট) সকাল ১১টায় জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠির জেলা প্রশাসক মো. মমিন উদ্দিন।

অতিরিক্ত জেলা প্রশাসক মো. কাওছার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট মো. শাহাদাৎ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার বায়জিদ ইবনে আকবর, সিভিল সার্জন ডা. হুমায়ুন কবীর, জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সৈয়দ হোসেন, জেলা জামায়াতের আমির অ্যাডভোকেট হাফিজুর রহমান, জেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মোস্তফা কামাল মন্টু, জেলা ছাত্রদলের আহ্বায়ক মো. আলী হাসান, যুগ্ম আহ্বায়ক আহমেদ সালাহউদ্দিন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা ইয়ামিন সিদ্দিকী, জুলাই শহীদ সেলিমের স্ত্রী সুমি বেগম এবং আহত জুলাই যোদ্ধা মো. আবু মুসা।

বক্তারা বলেন, জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ধারণ করে একটি বৈষম্যহীন, গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে সকল রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। একই সঙ্গে তারা ঝালকাঠির জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ১০ জনের কবর সরকারি অর্থায়নে স্থায়ীভাবে পাকা করার দাবি জানান। আলোচনা সভা শেষে শহীদ পরিবারের সদস্য ও আহত জুলাই যোদ্ধাদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এ সময় তাঁদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন অতিথিরা।

অপরদিকে জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ উপলক্ষে রাজাপুরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৫ আগস্ট) সকাল ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা অডিটরিয়ামে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিফাত আরা মৌরি।

সভায় সিনিঃ উপজেলা মৎস কর্মকর্তা গৌতম মন্ডলের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কর্মকর্তা মো. শামীম রেজা সজীব, রাজাপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোঃ আবুল খায়ের মাহমুদ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো: আব্দুল্লাহ, উপজেলা কৃষি অফিসার মোসা. শাহিদা শারমিন আফরোজ, রাজাপুর উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুল হক নান্টু, বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নূর হোসেন, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল রাজাপুর উপজেলা শাখার আহ্বায়ক মোঃ মাছুম বিল্লাহ পারভেজ, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) রাজাপুর উপজেলার আহ্বায়ক শাহরিয়ার শাকিল, জুলাইযোদ্ধা মোঃ আবু সায়েম আকন, মোঃ সাকিবাল হাসান শান্ত, হুমায়ুন কবির সিকদার, মোঃ আল আমীন সাজু, মোঃ মোস্তাফিজুর রহমান, মুসা হাওলাদার নিপু প্রমুখ।

বক্তারা বলেন, জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের আত্মত্যাগ জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। তাঁদের আদর্শ, সাহস ও ত্যাগ নতুন প্রজন্মকে দেশপ্রেম, গণতন্ত্র এবং মানবিক মূল্যবোধে উদ্বুদ্ধ করবে। একই সঙ্গে শহীদদের স্বপ্নের বৈষম্যহীন, গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তারা।

অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জুলাই যোদ্ধা, শহীদ পরিবারের সদস্য, শিক্ষক, সাংবাদিক, রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

ট্যাগ

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইনফরমেশন সেভ করুন

জনপ্রিয়

যশোরে ডেঙ্গুর সংক্রমণ অব্যাহত, হাসপাতালে ভর্তি ২ হাজার ২৮ জন ২৪ ঘণ্টায় নতুন রোগী ২৫ জন, চলতি বছরে মৃত্যু ২

ঝালকাঠিতে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত, শহীদ পরিবার ও আহত জুলাই যোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা

আপডেট সময়: ০৫:২৩:২১ অপরাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬