ঢাকা ১২:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

চোখে ব্যান্ডেজ বেঁধে মঞ্চে উঠলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

  • আপডেট সময়: ১১:২৫:৩২ অপরাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২৬
  • ৭ জন দেখেছে
Spread the love

লোকসমাচার ডেস্ক:রাজধানীতে এক আলোচনা সভায় বক্তব্য দেওয়ার আগে চোখে ব্যান্ডেজ বেঁধে প্রতীকী প্রতিবাদ জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। হবিগঞ্জে এনসিপির ছাত্রসংগঠন জাতীয় ছাত্রশক্তির সংগঠক আলিফ চৌধুরীর চোখে গুরুতর আঘাতের ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানাতেই তিনি এই কর্মসূচি পালন করেন।

সোমবার (৩ আগস্ট) রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি) মিলনায়তনে আয়োজিত ‘শহীদ পরিবার ও আহতদের কণ্ঠে জনতার ১ দফা’ শীর্ষক আলোচনা সভায় এ ঘটনা ঘটে।

অনুষ্ঠানে নাসীরুদ্দীন পাটওয়ারীর বক্তব্যের জন্য নাম ঘোষণা করা হলে তিনি কিছু সময়ের জন্য মঞ্চের আড়ালে চলে যান। প্রায় এক মিনিট পর তিনি চোখে ব্যান্ডেজ বাঁধা অবস্থায় মঞ্চে ফিরে আসেন এবং সেভাবেই বক্তব্য দেন। উপস্থিতদের কাছে এটি হবিগঞ্জে হামলায় আহত আলিফ চৌধুরীর প্রতি সংহতি প্রকাশের প্রতীকী বার্তা হিসেবে দেখা যায়।

বক্তব্যে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, এখানে লেখা আছে, আলিফের চোখ ফিরিয়ে দিন। ফিরিয়ে দিতে পারবে? কোথা থেকে দেবে, নিজেরই তো চোখ নেই। চোখ থাকলে কি আলিফের সেই কান্নাটা দেখত না? আলিফের চিকিৎসার ব্যবস্থা করত না?

জানা গেছে, হবিগঞ্জে এনসিপির একটি কর্মসূচিতে হামলার ঘটনায় এইচএসসি পরীক্ষার্থী ও জাতীয় ছাত্রশক্তির সংগঠক আলিফ চৌধুরী একটি চোখে গুরুতর আঘাত পান।

ট্যাগ

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইনফরমেশন সেভ করুন

জনপ্রিয়

পুত্রবধূকে ধর্ষণচেষ্টার অভিযোগে শ্বশুর আটক

চোখে ব্যান্ডেজ বেঁধে মঞ্চে উঠলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

আপডেট সময়: ১১:২৫:৩২ অপরাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২৬