ঢাকা ০৮:২৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

হাসপাতালে চিকিৎসা নিতে গিয়ে স্বামীর ছুরিকাঘাতে গৃহবধূ নিহত, আটক স্বামী

  • আপডেট সময়: ১০:৪৩:৪৫ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬
  • ৭৫ জন দেখেছে
Spread the love

লোকসমাচার,নওগাঁ প্রতিনিধি:নওগাঁর ধামইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্ত্রীর ওপর ছুরিকাঘাতের ঘটনায় মোসা. মনিরা বেগম (২৬) নিহত হয়েছেন।

সোমবার বেলা ১১টার দিকে হাসপাতালের ভেতরে এ ঘটনা ঘটে। ঘটনার পর অভিযুক্ত স্বামী মো. ফরহাদ হোসেনকে (২৮) আটক করেছে পুলিশ।

নিহত মনিরা বেগম উপজেলার উমার ইউনিয়নের অমরপুর গ্রামের মো. মাসুদ হোসেনের মেয়ে। আটক ফরহাদ হোসেন জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার আটুল গ্রামের হেলাল উদ্দিনের ছেলে।

নিহতের বোন মহসিনা বেগম জানান, ফরহাদ ঢাকায় রিকশা চালান। মনিরা দুই সন্তানকে নিয়ে বাবার বাড়িতে থাকতেন। সোমবার ভোরে ফরহাদ ঢাকা থেকে শ্বশুরবাড়িতে আসেন। পরে চিকিৎসার জন্য তারা হাসপাতালে গেলে স্বামী-স্ত্রীর মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে ফরহাদ ধারালো অস্ত্র দিয়ে মনিরার শরীরের বিভিন্ন স্থানে আঘাত করেন।

তিনি আরও জানান, বেশ কিছুদিন ধরে তাদের দাম্পত্য কলহ চলছিল। এ ঘটনার সুষ্ঠু বিচার ও অভিযুক্তের সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছেন পরিবারের সদস্যরা।

ধামইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিন্টু বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। অভিযুক্তকে আটক করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হবে।

ট্যাগ

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইনফরমেশন সেভ করুন

জনপ্রিয়

যশোরে ডেঙ্গুর সংক্রমণ অব্যাহত, হাসপাতালে ভর্তি ২ হাজার ২৮ জন ২৪ ঘণ্টায় নতুন রোগী ২৫ জন, চলতি বছরে মৃত্যু ২

হাসপাতালে চিকিৎসা নিতে গিয়ে স্বামীর ছুরিকাঘাতে গৃহবধূ নিহত, আটক স্বামী

আপডেট সময়: ১০:৪৩:৪৫ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬