ঢাকা ১০:০৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

রাজাপুর উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত

  • আপডেট সময়: ০৭:৩৩:৫১ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬
  • ১৫৮ জন দেখেছে
Spread the love

মিঠুন চক্রবর্তী,ঝালকাঠি প্রতিনিধি:ঝালকাঠির রাজাপুর উপজেলায় সম্ভাব্য প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা, পূর্ব প্রস্তুতি এবং গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণসহ সার্বিক পরিস্থিতি পর্যালোচনার লক্ষ্যে উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির এক সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৩ জুলাই) দুপুরে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিফাত আরা মৌরি।

সভায় সম্ভাব্য প্রাকৃতিক দুর্যোগ, অতিবৃষ্টি ও নদীভাঙন পরিস্থিতি মোকাবিলায় আগাম প্রস্তুতি, আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা, স্বাস্থ্যসেবা কার্যক্রম পরিচালনা করা, ঝুঁকিপূর্ণ এলাকার বাসিন্দাদের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং বিভিন্ন দপ্তরের সমন্বিত কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিফাত আরা মৌরি বলেন, দুর্যোগ মোকাবিলায় উপজেলা প্রশাসন প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করেছে। যেকোনো জরুরি পরিস্থিতিতে দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট দপ্তরগুলোকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।

অনুষ্ঠানে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মোহাম্মদ শফিউল বাশার এর সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কর্মকর্তা মো. শামীম রেজা সজীব, রাজাপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোঃ আবুল খায়ের মাহমুদ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো: আব্দুল্লাহ, উপজেলা সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা গৌতম মন্ডল, এলজিইডির উপজেলা প্রকৌশলী কর্মকর্তা অভিজিৎ মজুমদার, রাজাপুর উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুল হক নান্টু, ০৬ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ সরকারি দপ্তরের কর্মকর্তাগণ, সুশীল সমাজ, সাংবাদিক এবং দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

ট্যাগ

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইনফরমেশন সেভ করুন

জনপ্রিয়

যশোরে ডেঙ্গুর সংক্রমণ অব্যাহত, হাসপাতালে ভর্তি ২ হাজার ২৮ জন ২৪ ঘণ্টায় নতুন রোগী ২৫ জন, চলতি বছরে মৃত্যু ২

রাজাপুর উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত

আপডেট সময়: ০৭:৩৩:৫১ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬