ঢাকা ০১:১৩ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

খুলনায় গুলি করে বিএনপি কর্মীকে হত্যা

  • আপডেট সময়: ০৫:৪৩:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬
  • ১১ জন দেখেছে
Spread the love

লোকসমাচার ডেস্ক:খুলনায় রফিক গাজী নামে বিএনপির এক কর্মীকে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা। শুক্রবার (১২ জুন) দুপুরে মহানগরীর লবণচরা থানাধীন মাথাভাঙ্গা কাজী পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ব্যবসায়ী ওই এলাকার রতন গাজীর ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, রফিক গাজী দুপুর সাড়ে ১২টার দিকে নিজ এলাকার একটি দোকানে বসে ছিলেন। এ সময় মোটরসাইকেলে হেলমেট পরিহিত অবস্থায় সন্ত্রাসীরা এসে তাকে লক্ষ্য করে পরপর কয়েকটি গুলি ছোড়ে। এসময় গুলি তার পেটে বিদ্ধ হলে তিনি মাটিতে পড়ে যান। স্থানীয়রা তাকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যান। হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

খুলনা-২ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সাবেক সভাপতি আমীর এজাজ খান বলেন, বটিয়াঘাটার জলমা ইউনিয়ন বিএনপির কর্মী ছিলেন রফিক গাজী। এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন তিনি।

খুলনার লবণচরা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মোশারেফ হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। ঘটনাস্থলের আশপাশের সব দোকান বন্ধ হয়ে যায়। হত্যাকাণ্ড সম্পর্কে কেউ কোনো তথ্য দিতে চাইছে না। পুলিশ মোতায়েন করা হয়েছে। যারা এ হত্যাকণ্ডের সাথে জড়িত, তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

ট্যাগ

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইনফরমেশন সেভ করুন

জনপ্রিয়

খুলনায় গুলি করে বিএনপি কর্মীকে হত্যা

আপডেট সময়: ০৫:৪৩:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬