নিজস্ব প্রতিবেদক:যশোরের কেশবপুর উপজেলায় একটি নয় বছর বয়সী শিশু কন্যা ধর্ষণের শিকার হওয়ার অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে সোমবার দুপুর আড়াইটার দিকে কেশবপুর সাগরদাঁড়ি ইউনিয়নের সাগরদাঁড়ি গ্রামে। এ ঘটনায় অভিযুক্ত ধর্ষককে পুলিশ গ্রেফতার করেছে।
ভুক্তভোগী (৯) ওই গ্রামের বাসিন্দা। অভিযুক্ত আসামি জয়ন্ত বিশ্বাস (১৮ ) প্রতিবেশী শ্যামল বিশ্বাসের ছেলে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে,দুপুরে ভুক্তভোগী শিশুটি প্রতিবেশী জয়ন্ত বিশ্বাসের বাড়িতে টেলিভিশন দেখতে যায়। সেই সময় আসামির বাড়িতে অন্য কেউ না থাকার সুযোগে সে প্রথমে শিশুটিকে ১০ টাকা দিয়ে শারীরিক সম্পর্ক স্থাপনের চেষ্টা করে। শিশুটি রাজি না হলে তাকে জোরপূর্বক খাটের ওপর শুইয়ে দিয়ে প্যান্ট খুলে ধর্ষণ করে। পরে শিশুটি বাড়ি গিয়ে সব ঘটনা বাবা-মাকে জানায়।
ভুক্তভোগীর পিতা স্থানীয় চিংড়া বাজার পুলিশ ক্যাম্পে সংবাদ দিলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত জয়ন্ত বিশ্বাসকে গ্রেফতার করে ক্যাম্পে নিয়ে যায়। কেশবপুর থানা পুলিশ আসামিকে গ্রেফতার করেছে এবং এ সংক্রান্ত আইনগত ব্যবস্থা রয়েছে।
এ বিষয়ে কেশবপুর থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, জড়িত ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে এবং শিশু ধর্ষণের এই ঘটনায় সর্বোচ্চ আইনি ব্যবস্থা নেওয়া হবে।

























