নিজস্ব প্রতিনিধি:যশোরের চৌগাছা উপজেলা পরিষদের সামনে একটি ভাড়া বাসা থেকে রানী খাতুন (২২) নামের এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার দিকে এই ঘটনা ঘটে। স্ত্রীকে হত্যা করে বিদেশ পালানোর পথে হযরত শাহজালাল বিমানবন্দরের বিমান থেকে প্রবাসী স্বামী আটক
নিহত রানী খাতুন চৌগাছা উপজেলার মশিউর নগর গ্রামের মোস্তফা হোসেনের মেয়ে। তিনি ডাকবাংলো পাড়ায় সানাউল্লাহর বাড়ির দ্বিতীয় তলার ভাড়াটিয়া ছিলেন। তাঁর স্বামী লিজন রেজা (৩৬) মেহেরপুর সদর উপজেলার টুংগী এলাকার বাসিন্দা সদর আলীর ছেলে। লিজন সিঙ্গাপুর প্রবাসী বলে জানা গেছে।
পারিবারিক সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে রানীর স্বামী লিজন রেজা তাঁর শাশুড়ি আম্বিয়া খাতুনকে ফোন করে জানান, রানী অসুস্থ হয়ে পড়েছেন এবং তাঁকে যশোর হাসপাতালে নেওয়া হচ্ছে। খবর পেয়ে রানীর মা দ্রুত ঘটনাস্থলে এসে মেয়েকে বাসার মেঝেতে পড়ে থাকতে দেখেন। তাঁর চিৎকারে স্থানীয় বাসিন্দারা এগিয়ে এসে রানীকে উদ্ধার করে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. ফাহমিদা ইয়াসমিন জ্যোতি জানান, হাসপাতালে আনার আগেই ওই নারীর মৃত্যু হয়েছে।
চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশীদ বলেন, ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে পুলিশ কাজ করছে। মরদেহের সুরতহাল প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে।
তিনি আরও জানান, নিহতের স্বামী ঘটনার পর থেকে পলাতক রয়েছেন এবং এই ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
বিশ্বস্ত সূত্র, যশোরের একজন সাংবাদিক কে জানান,চৌগাছা উপজেলা পরিষদের সামনে ভাড়াটিয়া বাসায় সিঙ্গাপুর প্রবাসী স্বামী তার স্ত্রীকে হত্যা করে আবার সিঙ্গাপুরের উদ্দেশ্যে রওনা দিয়েছে সম্ভব হলে আপনি তাকে একটু আটকানোর ব্যবস্থা করেন, এয়ারপোর্ট থেকে। সাংবাদিক এরপর ঘাতকের জাতীয় পরিচয় পত্র পাসপোর্ট নাম্বার তার হোয়াটসঅ্যাপ নাম্বার সংগ্রহ করে, আজ বিকাল ৪ টা ৫০ মিনিটের সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন পুলিশের এসএসসি এডমিন মহোদয়ের নিকট দিয়ে, বিনীত অনুরোধ জানান উল্লেখিত পরিচয় এর ব্যক্তি তার স্ত্রীকে হত্যা করে বিদেশ পালিয়ে যাচ্ছে দয়া করে তাকে আটকানোর ব্যবস্থা করেন। আজ রাতে সাড়ে ৯ টার সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন পুলিশের এসএসসি এডমিন মহোদয় রানীর ঘাতক সিঙ্গাপুর প্রবাসী লিজন রেজা কে আটক করেন এবং সাংবাদিককে জানান,আপনি সঠিক সময়ে তথ্য না দিলে ঘাতক পালিয়ে যেত বিদেশ।






















