ঢাকা ০১:০৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

যশোর কোতয়ালী থানায় ককটেল বিস্ফোরণ, আহত এক নারী

  • আপডেট সময়: ০১:০৫:২৫ পূর্বাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬
  • ১৫৩ জন দেখেছে
Spread the love

নিজস্ব প্রতিবেদক:যশোর কোতয়ালী মডেল থানার পুরাতন ভবন ভাঙার কাজ চলাকালে পরিত্যক্ত একটি ককটেল বিস্ফোরণে আনোয়ারা (৪০) নামে এক নারী শ্রমিক আহত হয়েছেন। রোববার দুপুর ১টা ২০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। আহত আনোয়ারা উপশহরের ১২ নম্বর সেক্টরের আমতলা এলাকার জামাত আলী মোল্লার স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা গেছে, থানার পুরাতন ভবন ভাঙার সময় অসাবধানতাবশত একটি পরিত্যক্ত ককটেলে আঘাত লাগলে সেটি বিস্ফোরিত হয়। এতে আনোয়ারা আহত হন। পরে সহকর্মীরা দ্রুত তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি হাসপাতালের মহিলা সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।

এ বিষয়ে কোতোয়ালি থানার ইন্সপেক্টর (অপারেশন) মমিনুল হক জানান, পরিত্যক্ত অবস্থায় থাকা বস্তুটি কী ছিল তা বুঝতে না পেরে ওই নারী শ্রমিক হয়তো সেটিতে আঘাত করেছিলেন। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

ট্যাগ

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইনফরমেশন সেভ করুন

জনপ্রিয়

যশোরে ডেঙ্গুর সংক্রমণ অব্যাহত, হাসপাতালে ভর্তি ২ হাজার ২৮ জন ২৪ ঘণ্টায় নতুন রোগী ২৫ জন, চলতি বছরে মৃত্যু ২

যশোর কোতয়ালী থানায় ককটেল বিস্ফোরণ, আহত এক নারী

আপডেট সময়: ০১:০৫:২৫ পূর্বাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬