লোকসমাচার,নিজস্ব প্রতিনিধি:আজ ১৯ শে এপ্রিল রবিবার দুপুর ২ টায় যশোর সদর উপজেলার চাঁচড়া মৎস্য গবেষণা ইনস্টিটিউটের সামনে একটি বাড়িতে অভিযান চালিয়ে বিপুল পরিমান নকল সার ও কিটনাশক জব্দ করা হয়।
এ সময় নকল কিটনাশক উৎপাদন ও সংরক্ষণের অভিযোগে মো : হাবিবুল্লা খানের কাছ থেকে এক লক্ষ টাকা জরিমানা আদায় করা হয়। এবং অভিযানে উদ্ধার হওয়া সম্পূর্ণ নকল কিটনাশক পুড়িয়ে ধ্বংস করা হয়।
অভিযানে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণের সহকারী পরিচালক মোঃ সেলিমুজ্জামান,উপজেলা কৃষি কর্মকর্তা রাজিয়া সুলতানা ও র্যাব -৬ এর কোম্পানি কমান্ডার মেজর ফজলে রাব্বি প্রিন্স এর নেতৃত্ব ্যাব সদস্যরা অংশ নেন।

























