ঢাকা ০৪:২৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

যশোরে চলন্ত বাসে আগুন

  • আপডেট সময়: ০৭:৫৮:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ২৭ মার্চ ২০২৬
  • ১৮৯ জন দেখেছে
Spread the love

লোকসমাচার ডেস্ক:যশোর-নড়াইল মহাসড়কের ফতেহপুরে চলন্ত অবস্থায় একটি যাত্রীবাহী বাসে আগুন ধরেছে। তবে এতে বাসটির সব যাত্রী নিরাপদে নামতে পেরেছেন। হতাহতের কোনও ঘটনা ঘটেনি।

শুক্রবার (২৭ মার্চ) দুপুরে যশোর সদর উপজেলার ফতেহপুর ইউনিয়নে এই ঘটনা ঘটে। এ ঘটনার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ছে। এতে দেখা যায়, বাসটি দাউদাউ করে জ্বলছে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরের দিকে যাত্রী নিয়ে বাসটি গন্তব্যের দিকে যাওয়ার সময় হঠাৎ এতে আগুন ধরে যায়। মুহূর্তের মধ্যেই আগুন বাসের ভেতরে ছড়িয়ে পড়ে। বাসে থাকা যাত্রীরা আতঙ্কিত হয়ে জানালা ও দরজা দিয়ে বেরিয়ে আসে। দুর্ঘটনার কারণে মহাসড়কে কিছুক্ষণ যান চলাচল ব্যাহত হলেও বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

পুলিশ জানায়, যশোরের মনিহার থেকে অর্ধশতাধিক যাত্রী নিয়ে নড়াইল এক্সপ্রেসের ওই বাসটি ঢাকার দিকে ছেড়ে যায়। ১০ কিলোমিটার দূরে ফতেপুর এলাকায় পৌঁছালে বাসটির ইঞ্জিনে আগুন ধরে যায়। এরপর বিকট শব্দ হয়ে বাসটি বন্ধ হয়ে গেলে যাত্রীরা নিরাপদে বের হয়ে আসেন। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।

যশোর কোতয়ালি থানার পরিদর্শক (তদন্ত) কাজী বাবুল ইসলাম বলেন, যশোর থেকে বাসটি ছাড়ার আগে ড্রাইভার বাসটির ত্রুটির কথা জানিয়েছিলেন কর্তৃপক্ষকে। তা সত্ত্বেও মালিকদের জোরাজুরিতে ঢাকার উদ্দেশে রওনা দেয় বাসটি। বিষয়টি পুলিশ তদন্ত করছে।

তিনি জানান, এ ঘটনায় কোনো বেআইনি পদক্ষেপের বিষয়ে প্রমাণ পাওয়া গেলে অবশ্যই দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

ট্যাগ

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইনফরমেশন সেভ করুন

জনপ্রিয়

যশোরে ডেঙ্গুর সংক্রমণ অব্যাহত, হাসপাতালে ভর্তি ২ হাজার ২৮ জন ২৪ ঘণ্টায় নতুন রোগী ২৫ জন, চলতি বছরে মৃত্যু ২

যশোরে চলন্ত বাসে আগুন

আপডেট সময়: ০৭:৫৮:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ২৭ মার্চ ২০২৬