ঢাকা ০৩:৩৩ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

টেকনোক্র্যাট মন্ত্রী হিসেবে প্রত্যাশার কেন্দ্রবিন্দুতে তুহিন

  • আপডেট সময়: ০৪:০৮:৫৫ অপরাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬
  • ১৯৬ জন দেখেছে
Spread the love

আব্দুল মোমিন,নীলফামারী:নীলফামারী–২ আসনে নির্বাচনে পরাজিত হলেও বিশিষ্ট প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী তুহিন এখনো জনআলোচনার কেন্দ্রে রয়েছেন। প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া–এর ভাগ্নে তুহিনকে সদ্য গঠিত সরকারে টেকনোক্র্যাট মন্ত্রী হিসেবে অন্তর্ভুক্ত করার দাবি স্থানীয় জনগণ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে ক্রমেই জোরালো হচ্ছে।

স্থানীয়দের অভিমত, সংবিধান অনুযায়ী সংসদের বাইরে থেকেও যোগ্য ও দক্ষ ব্যক্তিদের মন্ত্রিসভায় নেওয়ার সুযোগ রয়েছে। আধুনিক অবকাঠামো উন্নয়ন, শিল্পায়ন ও কর্মসংস্থান সৃষ্টিতে তুহিনের প্রকৌশলগত অভিজ্ঞতা দেশের জন্য কার্যকর হতে পারে বলে তারা মনে করেন। তাদের বিশ্বাস, পেশাগত দক্ষতা ও দূরদর্শী পরিকল্পনা থাকলে প্রশাসনিক দায়িত্বেও তিনি সফল হতে পারবেন।

নির্বাচনের পর তাঁর ফেসবুক পোস্ট “হেরে যায়নি তুহিন, হেরেছে নীলফামারী উন্নয়নের স্বপ্ন” নতুন করে জনমনে আলোচনার জন্ম দেয়। অনেকেই এটিকে ব্যক্তিগত পরাজয়ের বাইরে গিয়ে উন্নয়নকে প্রাধান্য দেওয়ার বার্তা হিসেবে দেখছেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই অবস্থান ও তাঁর পেশাগত পরিচিতি তাঁকে সম্ভাবনাময় টেকনোক্র্যাট হিসেবে সামনে নিয়ে এসেছে।

ট্যাগ

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইনফরমেশন সেভ করুন

জনপ্রিয়

‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী

টেকনোক্র্যাট মন্ত্রী হিসেবে প্রত্যাশার কেন্দ্রবিন্দুতে তুহিন

আপডেট সময়: ০৪:০৮:৫৫ অপরাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬