ঢাকা ০২:৩৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

দেশ পুনর্গঠনই বিএনপির প্রধান লক্ষ্য: তারেক রহমান

  • আপডেট সময়: ১০:৫৮:৩৭ অপরাহ্ন, রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৬
  • ১০১ জন দেখেছে
Spread the love

লোকসমাচার ডেস্ক:বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, কেবল বিপক্ষ দলের সমালোচনা নয়, বরং দেশ পুনর্গঠন এবং মানুষের ভাগ্যের পরিবর্তনই এখন বিএনপির প্রধান লক্ষ্য।

রোববার (৮ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর মিরপুর পল্লবীর ২ নম্বর ওয়ার্ডের লাল মাঠ ময়দানে আয়োজিত এক নির্বাচনি পথসভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আয়োজিত এই সভায় তারেক রহমান বিএনপির ভবিষ্যৎ কর্মপরিকল্পনা ও একগুচ্ছ অর্থনৈতিক সুরক্ষার প্রতিশ্রুতি তুলে ধরেন।

তারেক রহমান বলেন, বিএনপি সরকার গঠন করতে পারলে নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করার লক্ষ্যে ‘ফ্যামিলি কার্ড’ চালু করা হবে। এ ছাড়া কৃষকদের ভাগ্য উন্নয়নে ‘কৃষি কার্ড’ প্রবর্তনের পাশাপাশি ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের ১০ হাজার টাকা পর্যন্ত সুদসহ কৃষি ঋণ মওকুফ করা হবে।

ঢাকা-১৬ আসনের স্থানীয় সমস্যার সমাধানে বিশেষ গুরুত্বারোপ করে তারেক রহমান বলেন, ‘এই এলাকার মানুষের সুচিকিৎসা নিশ্চিত করতে একটি আধুনিক সুযোগ-সুবিধা সম্পন্ন হাসপাতাল নির্মাণ করা হবে। একইসঙ্গে বেকারত্ব দূরীকরণে যারা কর্মসংস্থানের উদ্দেশ্যে বিদেশে যেতে ইচ্ছুক, তাদের জন্য সহজ শর্তে ঋণ দেওয়ার ব্যবস্থা করবে আগামী দিনের বিএনপি সরকার।’

দেশের দীর্ঘদিনের পানি সংকট ও রাজধানীর জলাবদ্ধতা নিয়ে নিজের পরিকল্পনার কথা জানিয়ে তিনি বলেন, ‘বিএনপি ক্ষমতায় গেলে সারাদেশে ব্যাপকহারে খাল খনন কর্মসূচি হাতে নেওয়া হবে। বিশেষ করে ঢাকা শহরের জলাবদ্ধতা দূরীকরণে ঢাকার হারিয়ে যাওয়া খালগুলো উদ্ধার ও খনন করার বিষয়টিকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে।’

দেশের মানুষের নিরাপত্তা ও সুশাসন নিশ্চিতের প্রতিশ্রুতি দিয়ে তারেক রহমান স্পষ্ট জানান, জনগণের জানমালের নিরাপত্তায় আইনশৃঙ্খলা পরিস্থিতি সবার আগে ঠিক করা হবে এবং দুর্নীতির বিরুদ্ধে বিএনপি ‘জিরো টলারেন্স’ নীতি অবলম্বন করবে।

বক্তৃতার শেষ পর্যায়ে তিনি আবেগঘন কণ্ঠে বলেন, আমাদের কাছে সবার আগে দেশ। যেকোনো মূল্যে এই দেশকে গড়ে তুলতে হবে এবং মানুষের জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে হবে।

ট্যাগ

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইনফরমেশন সেভ করুন

জনপ্রিয়

সায়েদাবাদ, মহাখালী ও গুলিস্তান বাস টার্মিনাল সরাতে প্রধানমন্ত্রীর নির্দেশ

দেশ পুনর্গঠনই বিএনপির প্রধান লক্ষ্য: তারেক রহমান

আপডেট সময়: ১০:৫৮:৩৭ অপরাহ্ন, রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৬