ঢাকা ০৩:৫৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

নারায়ণগঞ্জে বিএনপির ২০ নেতা বহিষ্কার

  • আপডেট সময়: ১০:০৪:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬
  • ১৪২ জন দেখেছে
Spread the love

লোকসমাচার ডেস্ক:দল মনোনীত প্রার্থীর পক্ষে কাজ না করে বিদ্রোহী প্রার্থীর পক্ষাবলম্বন করায় নারায়ণগঞ্জ-৩ আসনের (সিদ্ধিরগঞ্জ ও সোনারগাঁ) ২০ নেতাকে বহিষ্কার করেছে বিএনপি।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। বিজ্ঞপ্তিতে দলীয় সিদ্ধান্ত অমান্য করে সংগঠনবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তাদের বহিষ্কার করার কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় সিদ্ধান্ত অমান্য করে সংগঠনবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকা সিদ্ধিরগঞ্জের ১৪ ও সোনারগাঁয়ের ৬ জন নেতাকে বিএনপির প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

বহিষ্কৃতদের মধ্যে রয়েছেন সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সভাপতি মাজেদুল ইসলাম, সহসভাপতি জি এম সাদরিল, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. আবুল হোসেন, যুগ্ম সম্পাদক কামরুজ্জামান শরিফ, সাংগঠনিক সম্পাদক আলী আকবর, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সদস্য শামিম আহম্মেদ ঢালি, ৪ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক মুন্সি আলী আইয়ুব, ৩ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক মাসুদ করিম, ৩ নম্বর ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম ভূইয়া, ২ নম্বর ওয়ার্ডের সভাপতি মোহাম্মদ আলী, ৯ নম্বর ওয়ার্ডের সভাপতি মাসুদুজ্জামান মন্টু, ৫ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক মো. জিল্লুর রহমান, ১০ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক মো. জামাল প্রধান এবং ৭ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক জামান মির্জা।

এ ছাড়া সোনারগাঁ উপজেলা বিএনপির সহসভাপতি বজলুর রহমান, যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট সাদ্দাম হোসেন ও জিয়াউল ইসলাম চয়ন, সদস্য খন্দকার আবু জাফর, সোনারগাঁ পৌর বিএনপির সহসভাপতি পনির হোসেন এবং সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হুমায়ুন কবির রফিকও বহিষ্কার হয়েছেন।

দলীয় সূত্রে জানা গেছে, বহিষ্কৃত নেতাকর্মীরা নারায়ণগঞ্জ-৩ আসনের বিএনপি মনোনীত প্রার্থী আজহারুল ইসলাম মান্নানের পরিবর্তে প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী বিএনপির সদ্য বহিষ্কৃত নেতা মুহাম্মদ গিয়াস উদ্দিন ও অধ্যাপক রেজাউল করিমের হয়ে কাজ করছিলেন।

ট্যাগ

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইনফরমেশন সেভ করুন

জনপ্রিয়

যশোরে ডেঙ্গুর সংক্রমণ অব্যাহত, হাসপাতালে ভর্তি ২ হাজার ২৮ জন ২৪ ঘণ্টায় নতুন রোগী ২৫ জন, চলতি বছরে মৃত্যু ২

নারায়ণগঞ্জে বিএনপির ২০ নেতা বহিষ্কার

আপডেট সময়: ১০:০৪:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬