ঢাকা ০৪:০০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে ১১ দল

  • আপডেট সময়: ০৮:৫৩:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬
  • ১৩৯ জন দেখেছে
Spread the love

লোকসমাচার ডেস্ক:ঢাকা-৮ আসনের ১১ দলীয় জোটের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার ঘটনায় জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে ১১ দলীয় জোট।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) দুপুর ১টার দিকে এনসিপির মিডিয়া সেলের সদস্য মাহবুব আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

তাঁর তথ্য অনুযায়ী, আজ দুপুর ২টায় ‘ঐক্যবদ্ধ বাংলাদেশ’ জোটের ঢাকা-৮ আসনের প্রধান নির্বাচন পরিচালনা কার্যালয়ে (ফকিরাপুল মোড়ে পারাবত হোটেলের আন্ডারগ্রাউন্ডে) এই জরুরি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

এর আগে, এদিন বেলা ১২টার দিকে পূর্বনির্ধারিত কর্মসূচির অংশ হিসেবে নাসীরুদ্দীন পাটওয়ারী হাবিবুল্লাহ বাহার কলেজের একটি পিঠা উৎসবে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সেখানে ছাত্রদল পরিচয়ে ধানের শীষ স্লোগান দিয়ে তার ওপর হামলা চালানো হয় বলে তিনি ফেসবুকে অভিযোগ করেছেন।

পাটওয়ারী স্ট্যাটাসে লিখেছেন, শান্তিনগর হাবিবুল্লাহ বাহার কলেজে ছাত্র নামধারী সন্ত্রাসীরা আমার ওপর অতর্কিত হামলা চালায়। এ সময় ডিম, পচা পানি, ইট-পাটকেল নিক্ষেপ করা হয় এবং তারা ‘ধানের শীষ ধানের শীষ’ স্লোগান দেয়। আমাদের প্রতিবাদ মিছিল চলছে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, গণসংযোগ চলাকালে স্থানীয় ছাত্রদল নেতাকর্মীরা উপস্থিত হয়ে নাসীরুদ্দীনের ওপর ‘ভুয়া ভুয়া’ স্লোগান দিতে শুরু করেন। একপর্যায়ে উভয় পক্ষের নেতাকর্মীদের মধ্যে ধস্তাধস্তি ঘটে, যার ফলে ওই এলাকায় কিছুক্ষণ যান চলাচল ব্যাহত হয়।

নাসীরুদ্দীন পাটওয়ারী অভিযোগ করেছেন, একটি গণতান্ত্রিক নির্বাচনে সবার সমানভাবে প্রচারণা চালানোর অধিকার থাকা সত্ত্বেও আমাদের কর্মসূচিতে পরিকল্পিতভাবে বাধা দেওয়া হয়েছে। এ সময় আমার ওপর হামলার চেষ্টা করা হয়েছে।

ট্যাগ

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইনফরমেশন সেভ করুন

জনপ্রিয়

যশোরে ডেঙ্গুর সংক্রমণ অব্যাহত, হাসপাতালে ভর্তি ২ হাজার ২৮ জন ২৪ ঘণ্টায় নতুন রোগী ২৫ জন, চলতি বছরে মৃত্যু ২

জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে ১১ দল

আপডেট সময়: ০৮:৫৩:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬