ঢাকা ০৮:১৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

খালেদা জিয়ার শারীরিক অবস্থা আগের মতোই স্থিতিশীল, চিকিৎসা চলছে: ডা. এ জেড এম জাহিদ

  • আপডেট সময়: ০৩:২৭:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫
  • ১৭০ জন দেখেছে
Spread the love

বিশেষ প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা বর্তমানে সার্বিকভাবে স্থিতিশীল রয়েছে বলে জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য ও ব্যক্তিগত চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেন।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দুপুরে রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে সর্বশেষ স্বাস্থ্য পরিস্থিতি নিয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এসব তথ্য জানান।

ডা. জাহিদ বলেন, চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী বেগম খালেদা জিয়া নিয়মিত চিকিৎসা গ্রহণ করছেন এবং আগের দিনের তুলনায় তার শারীরিক অবস্থায় বড় কোনো পরিবর্তন হয়নি। বর্তমান অবস্থা একই পর্যায়ে স্থিতিশীল রয়েছে।

তিনি জানান, গত ২৩ নভেম্বর থেকে বেগম খালেদা জিয়া রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি রয়েছেন। পরবর্তীতে শারীরিক জটিলতা বিবেচনায় ২৭ নভেম্বর থেকে তাকে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে (সিসিইউ) রাখা হয়েছে।

ডা. জাহিদ হোসেন আরও বলেন, বাংলাদেশসহ যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে গঠিত একটি আন্তর্জাতিক মেডিকেল বোর্ড তার চিকিৎসা কার্যক্রম তত্ত্বাবধান করছে। প্রতিদিন সকালে দেশীয় চিকিৎসকদের অধীনে এবং সন্ধ্যায় বিদেশি বিশেষজ্ঞদের সঙ্গে মাল্টিডিসিপ্লিনারি টিমের যৌথ আলোচনার মাধ্যমে চিকিৎসা পরিকল্পনা নির্ধারণ করা হচ্ছে।

তিনি জানান, বর্তমানে চিকিৎসকদের নির্দেশনা অনুযায়ী বেগম খালেদা জিয়া চিকিৎসা গ্রহণ করতে পারছেন। তবে বয়সজনিত কারণ এবং দীর্ঘদিন পর্যাপ্ত চিকিৎসা না পাওয়ার ফলে তার শারীরিক জটিলতা বেড়েছে, যার কারণে তিনি একটি কঠিন সময় অতিক্রম করছেন।

এ সময় ডা. জাহিদ দেশবাসীর কাছে মহান আল্লাহর কাছে বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া কামনা করেন। পাশাপাশি তিনি জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমানসহ পরিবারের সদস্যরা সার্বক্ষণিকভাবে তার চিকিৎসার খোঁজখবর রাখছেন।

এছাড়া অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদ, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং হাসপাতালের চিকিৎসক, নার্স ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

ডা. জাহিদ হোসেন আরও বলেন, বেগম খালেদা জিয়ার চিকিৎসার কারণে হাসপাতালে অন্য রোগীদের চিকিৎসাসেবায় কোনো ধরনের বিঘ্ন ঘটবে না। এ বিষয়ে সবার সহযোগিতা কামনা করা হয়।

উল্লেখ্য, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে লিভার ও কিডনির জটিলতা, হৃদরোগ, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, আর্থ্রাইটিসসহ বিভিন্ন দীর্ঘস্থায়ী ও জটিল স্বাস্থ্য সমস্যায় ভুগছেন।

ট্যাগ

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইনফরমেশন সেভ করুন

জনপ্রিয়

যশোরে ডেঙ্গুর সংক্রমণ অব্যাহত, হাসপাতালে ভর্তি ২ হাজার ২৮ জন ২৪ ঘণ্টায় নতুন রোগী ২৫ জন, চলতি বছরে মৃত্যু ২

খালেদা জিয়ার শারীরিক অবস্থা আগের মতোই স্থিতিশীল, চিকিৎসা চলছে: ডা. এ জেড এম জাহিদ

আপডেট সময়: ০৩:২৭:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫