ঢাকা ০৯:০২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

চিকিৎসা নিতে পারছেন খালেদা জিয়া — গুজবে কান না দেওয়ার আহ্বান ডা. জাহিদ

  • আপডেট সময়: ১১:০৮:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২ ডিসেম্বর ২০২৫
  • ৬৬ জন দেখেছে
Spread the love

জাফরান আকন্দ বিশেষ প্রতিনিধি:বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া বর্তমানে চিকিৎসা নিতে পারছেন এবং তার স্বাস্থ্যগত অবস্থা নিয়ে বিভ্রান্তিকর তথ্য না ছড়ানোর আহ্বান জানিয়েছে। এভারকেয়ার হাসপাতালের গেটে বৃহস্পতিবার দুপুরে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তার ব্যক্তিগত চিকিৎসক ও দলের স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন এসব তথ্য জানান।

ডা. জাহিদ হোসেন বলেন, “খালেদা জিয়া নিয়মিত চিকিৎসা নিচ্ছেন এবং চিকিৎসা মেইনটেইন করতে পারছেন। এ বিষয়ে কোনো গুজবে কান না দেওয়ার জন্য আবারও অনুরোধ করছি।”

তিনি জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশি-বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখে পুরো চিকিৎসা ব্যবস্থাপনা পর্যবেক্ষণ করছেন। এসময় তিনি আরও বলেন, প্রধান উপদেষ্টা ও অন্তর্বর্তী সরকারের পাশাপাশি যুক্তরাষ্ট্র, চীন, পাকিস্তান ও ভারতের পক্ষ থেকেও সহযোগিতার আশ্বাস পাওয়া গেছে।

গত ২৩ নভেম্বর গুরুতর অসুস্থ অবস্থায় এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন খালেদা জিয়া। তার আগে ফুসফুস ও হৃদযন্ত্রে সংক্রমণসহ জটিল স্বাস্থ্য পরিস্থিতি নিয়ে সংকটাপন্ন অবস্থায় ছিলেন বলে জানিয়েছিলেন তার ব্যক্তিগত চিকিৎসকরা।

দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস, ডায়াবেটিস, আর্থ্রাইটিস, কিডনি, চোখ ও ফুসফুসের নানা জটিলতায় ভুগছেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া।

ডা. জাহিদ হোসেন শেষ পর্যন্ত খালেদা জিয়ার বিষয়ে গুজব না ছড়ানো এবং যাচাই-বাছাই ছাড়া কোনো তথ্য বিশ্বাস না করার জন্য সবাইকে অনুরোধ জানান।

ট্যাগ

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইনফরমেশন সেভ করুন

জনপ্রিয়

যশোরে ডেঙ্গুর সংক্রমণ অব্যাহত, হাসপাতালে ভর্তি ২ হাজার ২৮ জন ২৪ ঘণ্টায় নতুন রোগী ২৫ জন, চলতি বছরে মৃত্যু ২

চিকিৎসা নিতে পারছেন খালেদা জিয়া — গুজবে কান না দেওয়ার আহ্বান ডা. জাহিদ

আপডেট সময়: ১১:০৮:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২ ডিসেম্বর ২০২৫