ঢাকা ০৯:৫৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশ জাতীয়তাবাদী তারেক জিয়া প্রজন্মদল ঢাকা মহানগর দক্ষিণ কমিটি অনুমোদন

  • আপডেট সময়: ১০:৪৪:০৭ অপরাহ্ন, রবিবার, ২ নভেম্বর ২০২৫
  • ২৩৬ জন দেখেছে
Spread the love

লোকসমাচার,নিজস্ব প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী তারেক জিয়া প্রজন্মদলের প্রতিষ্ঠাতা সভাপতি হাজী মোহাম্মদ আনোয়ার হোসেন রানার উপস্থিতিতে সংগঠনটির ঢাকা মহানগর দক্ষিণ শাখার ৮১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।

অনুমোদন অনুষ্ঠানে কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও বাগেরহাট জেলার কৃতি সন্তান এম. মেহেদী মল্লিকের নেতৃত্বে এ কমিটি গঠন করা হয়।

নবগঠিত কমিটিতে মোঃ ইমরান হোসেন হাওলাদার সভাপতি এবং মোঃ শহিদুল ইসলাম শহীদ সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন।

এ সময় প্রতিষ্ঠাতা সভাপতি হাজী মোহাম্মদ আনোয়ার হোসেন রানা বলেন, “তারেক জিয়া প্রজন্মদলের লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে তরুণদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সংগঠনের প্রতিটি নেতা-কর্মীকে জাতীয়তাবাদী চেতনায় উজ্জীবিত হয়ে গণতন্ত্র পুনরুদ্ধারে ভূমিকা রাখতে হবে।”

অন্যদিকে কেন্দ্রীয় সহ-সভাপতি এম. মেহেদী মল্লিক নবগঠিত নেতৃত্বকে শুভেচ্ছা জানিয়ে বলেন, “এই কমিটি ঢাকায় সংগঠনকে আরও শক্তিশালী ও গতিশীল করে তুলবে বলে আমরা আশাবাদী।”

নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ বলেন, তারা সংগঠনের আদর্শ ও জাতীয়তাবাদী রাজনীতির পতাকা সমুন্নত রাখতে নিরলসভাবে কাজ করবেন।

ট্যাগ

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইনফরমেশন সেভ করুন

জনপ্রিয়

যশোরে ডেঙ্গুর সংক্রমণ অব্যাহত, হাসপাতালে ভর্তি ২ হাজার ২৮ জন ২৪ ঘণ্টায় নতুন রোগী ২৫ জন, চলতি বছরে মৃত্যু ২

বাংলাদেশ জাতীয়তাবাদী তারেক জিয়া প্রজন্মদল ঢাকা মহানগর দক্ষিণ কমিটি অনুমোদন

আপডেট সময়: ১০:৪৪:০৭ অপরাহ্ন, রবিবার, ২ নভেম্বর ২০২৫